৪০৯ চিকিৎসক নিয়োগে ভাইভার সময়সূচি প্রকাশ পিএসসির

১০ আগস্ট ২০২১, ১২:৩১ PM
গত ১৩ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি

গত ১৩ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি © ফাইল ফটো

শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪০৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক (জুনিয়র কনসালট্যান্ট, অ্যানেস্থেসিওলজি) নিয়োগের ভাইভার সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ ও ২১ আগস্ট আবেদনকারী যোগ্যপ্রার্থীদের মৌখিক পরীক্ষা কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার জন্য যোগ্যপ্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ও সময়সূচি পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা, কমিশনের ওয়েবসাইট ও এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

৬ষ্ঠ গ্রেডে ৪০৯ জন চিকিৎসককে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) হিসেবে নিয়োগ দেওয়া জন্য গত ১৩ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এরপর আগ্রহী ব্যক্তিরা অনলাইনে ১৮ জুলাই থেকে আবেদন করতে পারছেন। ওই দিন সকাল ১০টায় শুরু হয়েছে আবেদন। আবেদন করা গেছে ২৭ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

জুনিয়র কনসালট্যান্টদের (অ্যানেস্থেসিওলজি) বয়সসীমা ৩১ জুলাইয়ের মধ্যে সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত হতে হবে। তাদের এমবিবিএস কিংবা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের স্বীকৃতিপ্রাপ্ত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বিএমডিসির নিবন্ধন থাকতে হবে।

আজ থেকে বসছে সংসদের তৃতীয় অধিবেশন, উঠছে ৩ গুরুত্বপূর্ণ বিল
  • ২৭ আগস্ট ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ২৭ আগস্ট ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ৪, তিন সদস্যের তদন্ত কম…
  • ২৭ আগস্ট ২০২৬
বদলির আবেদনের শেষ দিন আজ, সফটওয়্যার জটিলতায় শিক্ষকদের ভোগান…
  • ২৭ আগস্ট ২০২৬
ভিডিওর ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, প…
  • ২৭ আগস্ট ২০২৬
আইফোনে ‘গুপ্ত ট্র্যাকার’ আসলে কি ব্যবহারকারীর ওপর নজরদারি চ…
  • ২৭ আগস্ট ২০২৬