৪২তম বিসিএসের স্থগিত ভাইভা শুরু ১২ আগস্ট

১০ আগস্ট ২০২১, ১২:১০ PM
চিকিৎসক নিয়োগ দিতে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি

চিকিৎসক নিয়োগ দিতে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি © ফাইল ফটো

আগামী ১২ আগস্ট (বৃহস্পতিবার) থেকে ৪২তম বিসিএসের (বিশেষ) স্থগিত মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে। এর আগে করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ পরীক্ষা একাধিকবার পেছায়।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার (১০ আগস্ট) থেকে এই বিসিএসের মৌখিক পরীক্ষা আবার শুরু হওয়ার কথা ছিল। পরে সেটি দুই দিন পিছিয়ে ১২ তারিখ করা হয়েছে।

জানা গেছে, করোনার সংক্রমণ বাড়ায় এর আগে গত ১৮ মে প্রথমবার ৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে আরেক নির্দেশে ৬ জুন থেকে আবার মৌখিক পরীক্ষা শুরু হয়। ১৩ জুলাই পর্যন্ত মৌখিক পরীক্ষা চলার কথা ছিল। কিন্তু ২২ জুন এই মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। সর্বশেষ গত ৩ আগস্ট এক নোটিশে জানানো হয় মৌখিক পরীক্ষা ১০ আগস্ট থেকে শুরু হবে। পরে সেটা পিছিয়ে এখন ১২ আগস্ট করা হয়েছে।

দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি।

আজ থেকে বসছে সংসদের তৃতীয় অধিবেশন, উঠছে ৩ গুরুত্বপূর্ণ বিল
  • ২৭ আগস্ট ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ২৭ আগস্ট ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ৪, তিন সদস্যের তদন্ত কম…
  • ২৭ আগস্ট ২০২৬
বদলির আবেদনের শেষ দিন আজ, সফটওয়্যার জটিলতায় শিক্ষকদের ভোগান…
  • ২৭ আগস্ট ২০২৬
ভিডিওর ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, প…
  • ২৭ আগস্ট ২০২৬
আইফোনে ‘গুপ্ত ট্র্যাকার’ আসলে কি ব্যবহারকারীর ওপর নজরদারি চ…
  • ২৭ আগস্ট ২০২৬