৪২তম বিসিএস: মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন

০৫ আগস্ট ২০২১, ০৪:০১ PM
সরকারী কর্ম কমিশন

সরকারী কর্ম কমিশন © ফাইল ফটো

চলমান করোনা ভাইরাসের কারণে ৪২তম বিসিএসের (বিশেষ) ১০ ও ১১ আগস্টের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। তবে ১২ থেকে ২৯ আগস্টের মৌখিক পরীক্ষার তারিখ অপরিবর্তিত রাখা হয়েছে।

বুধবার (৪ আগস্ট) পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি বিবেচনায় ৪২তম বিসিএস পরীক্ষা-২০২০ এর ১০ আগস্ট ও ১১ আগস্টের পরীক্ষা যথাক্রমে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ১২ থেকে ২৯ আগস্টের ভাইভার সিডিউল অপরিবর্তিত থাকবে।

এতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের করোনা টিকা গ্রহণ সংক্রান্ত প্রমাণপত্রের (যদি টিকা গ্রহণ করে থাকে) অনুলিপি সাথে আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পলাতক বিএনপি নেতাকে বহি…
  • ২৭ আগস্ট ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০তম বর্ষ আজ
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ফের ভয়াবহ বন্যার আশঙ্কা
  • ২৭ আগস্ট ২০২৬
সাতক্ষীরায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত-প্র…
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার কারণ জানাল মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা
  • ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৭ আগস্ট ২০২৬