নার্স নিয়োগের লিখিত পরীক্ষার ফল নিয়ে যা বলছে পিএসসি

২৯ জুলাই ২০২১, ০৩:২০ PM
নার্স নিয়োগের লিখিত পরীক্ষার ফল নিয়ে যা বলছে পিএসসি

নার্স নিয়োগের লিখিত পরীক্ষার ফল নিয়ে যা বলছে পিএসসি © ফাইল ফটো

সরকারী কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ৮ হাজার ৫৩৪ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষার খাতা দেখার কাজ চলমান রয়েছে। খাতা মূল্যায়ন শেষে দ্রুত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, দেশে কয়েকদফা লকডাউনের ফলে নার্স নিয়োগের লিখিত পরীক্ষার খাতা দেখার কাজ পিছিয়ে গেছে। তবে যেহেতু এরা ফ্রন্টলাইনার, সেজন্য তাদের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। লিখিত পরীক্ষার খাতা দেখার কাজ চলছে। খাতা দেখা শেষ হলে আমরা দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করব।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সিনিয়র স্টাফ নার্স নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। গত ১১ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় ১৫ হাজার ২২৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, গত বছরের ১ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২ হাজার ৫০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি৷ এর পর করোনা পরিস্থিতি খারাপ হলে বিজ্ঞপ্তিতে আবেদন করা প্রার্থীদের মধ্যে থেকে ৪ হাজার নার্স নিয়োগের সিদ্ধান্ত হয়। এর পর করোনা পরিস্থিতি আরও নাজুক হলে সম্প্রতি আরও বেশি নিয়োগের তাগিদ দেয়া হয়। এরই অংশ হিসেবে লিখিত পরীক্ষায় অংশ নেয়া প্রার্থীদের মধ্য থেকে ৮ হাজার ৫৩৪ জনকে নিয়োগে সুপারিশ করবে পিএসসি।

শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান কত
  • ২৩ অক্টোবর ২০২৬
হামে ২৪ ঘণ্টায় মৃত্যু সাত, মোট প্রাণহানি বেড়ে ১২১৪
  • ২৩ অক্টোবর ২০২৬
এসিআই ফার্মায় চাকরি, সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ
  • ২৩ অক্টোবর ২০২৬
‘ভয় আমার অভিধানে নেই, মনে রেখো আমি বাংলাদেশ’—থাপ্পড় দিয়ে ভা…
  • ২৩ অক্টোবর ২০২৬
পূর্ব এশিয়ার দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন চাম্পি
  • ২৩ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সফরে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা দেবে জা…
  • ২৩ অক্টোবর ২০২৬