৪২তম বিসিএস: স্থগিত হওয়া ২৭২০ প্রার্থীর ভাইভা শুরু ১০ আগস্ট

১৯ জুলাই ২০২১, ০২:৫৩ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

স্থগিত হওয়া ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১০ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২৮ আগস্ট পর্যন্ত। আজ সোমবার (১৯ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রয়ক নূর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এর এমসিকিউ লিখিত পরীক্ষায় বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী ২ হাজার ৭২০ জন প্রার্থীর স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা ১০ আগস্ট থেকে শুরু হবে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে এ পরীক্ষা নেয়া হবে।

প্রসঙ্গত, করোনা মোকাবিলায় দেশে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম (বিশেষ) বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ২৬ ফেব্রুয়ারি এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার এক মাস পর গত ২৯ মার্চ ফল প্রকাশ করা হয়। এতে ৬ হাজার ২২ জন উত্তীর্ণ হন।

পরবর্তীতে মৌখিক পরীক্ষা শুরু হলেও করোনার কারণে দুইবার স্থগিত করে পিএসসি। এরমধ্যেই ৩ হাজার ৩০২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয়। বাকী ২ হাজার ৭২০ জন প্রার্থীর পরীক্ষা আগামী ১০ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত চলবে।

সৌদি আরবে বিভিন্ন অপরাধে দণ্ডিত হয়ে বন্দী সাড়ে ৭ হাজার বাংল…
  • ২৩ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক, পরিবর্তনের উদ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একটি ট্রেন, ওঠা যাবে কয়ে…
  • ২৩ অক্টোবর ২০২৬
ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যান্সার উপাদান
  • ২৩ অক্টোবর ২০২৬
অটোরিকশায় মাইকিং করে হাসিনার দেশে ফেরার ঘোষণা
  • ২৩ অক্টোবর ২০২৬
মিরপুর টেস্ট দেখা যাবে বিনামূল্যে
  • ২৩ অক্টোবর ২০২৬