৪৩তম বিসিএসের প্রিলি নিয়ে সিদ্ধান্ত ঈদের পর: চেয়ারম্যান

১৫ জুলাই ২০২১, ০৩:০৮ PM
মো. সোহরাব হোসাইন

মো. সোহরাব হোসাইন © ফাইল ফটো

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে দ্বিধায় পড়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিলেও করোনার কারণে নিজেদের সিদ্ধান্ত থেকে বারবার সরে আসতে হয়েছে পিএসসিকে। এই অবস্থায় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে ঈদের পর বৈঠকে বসতে যাচ্ছে পিএসসি’র সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ জুলাই)  নিজ দপ্তরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান পিএসসি’র চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

তিনি বলেন, আমরা পরীক্ষা নেয়ার জন্য প্রস্তুত আছি। তবে দেশের যে অবস্থা, এই মুহূর্তে পরীক্ষা আয়োজন করা কোনো ভাবেই সম্ভব হবে না। সংক্রমণ কমে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে সংক্রমণ না কমলেও সকলকে টিকার আওতায় আনতে পারলে পরীক্ষা আয়োজন করা যাবে।

সোহরাব হোসাইন আরও বলেন, ৪৩তম বিসিএসের প্রিলির বিষয়ে ঈদের পর আমাদের সদস্যদের সঙ্গে  আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এরপর আপনাদের এই বিষয়ে জানাতে পারবো।

প্রসঙ্গত, গত ৩০ জুন সন্ধ্যায় ৪৩তম বিসিএস আবেদনের সময়সীমা শেষ হয়েছে। ৪৩তম বিসিএসে ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জন আবেদন করেছেন। আগামী ২৯ অক্টোবর এই বিসিএসের প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জলাবদ্ধতা নিরসনে নিজেই গলাপানিতে নেমে খালের কচুরিপানা পরিষ্…
  • ২৭ আগস্ট ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরি, আবেদন ৫ সেপ্টেম্…
  • ২৭ আগস্ট ২০২৬
৮০টির বেশি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে মেমোরিয়ালে এশিয়ার দ্…
  • ২৭ আগস্ট ২০২৬
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
  • ২৭ আগস্ট ২০২৬
ভুল সিদ্ধান্তে থমকে যেতে পারে ক্যারিয়ার, বিশ্ববিদ্যালয়ে ভর্…
  • ২৭ আগস্ট ২০২৬
‘আমগাছটা না থাকলে বেঁচে ফিরতে পারতাম না’
  • ২৭ আগস্ট ২০২৬