শুধু মৌখিক পরীক্ষায় হবে ৪৪তম বিসিএস

০২ জুলাই ২০২১, ১০:৪১ AM
সরকারী কর্ম কমিশন

সরকারী কর্ম কমিশন © ফাইল ফটো

হাসপাতালাগুলোতে দীর্ঘদিন ধরেই অ্যানেস্থেসিওলজির সংকট লেগেই আছে৷ এই অবস্থায় আরেকটি বিশেষ বিসিএসের মাধ্যমে সংকট দূর করতে ৪০৯ জনকে নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৪৪তম বিসিএসটিও হতে যাচ্ছে বিশেষ বিসিএস। এই বিসিএস কেবলমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে হবে। কোনো লিখিত হবে না। এজন্য সরকারী কর্ম কমিশন (পিএসসি) নিয়োগ বিধিমালা সংশোধনের কাজ করছে। নীতমালা হওয়ার পর খুব দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি।

সূত্র আরও জানায়, বিশেষ বিসিএসের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে ৪০৯ জন জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) নিয়োগ দেয়া হবে। এজন্য ইতোমধ্যে বিসিএস নিয়োগ নীতিমালা ১৯৮১ সংশোধন করা হয়েছে। চলতি মাসেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি।

বিষয়টি নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি ও অনু) আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, অনেক হাসপাতালে অ্যানেস্থেলিওজির অভাবে অপারেশন করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এজন্য বিসিএস নিয়োগ নীতিমালা সংশোধন করা হয়েছে। শিগগিরই সার্কুলার প্রকাশ করা হবে।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, বিশেষ প্রয়োজনে নিয়োগ দেয়ার প্রয়োজনীয়তা হলে নিয়োগবিধি সংশোধন করা যায়। সরকার চাইলে এটি করতে পারে।

তিনি আরও বলেন, শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে এই বিসিএস আয়োজনের বিষয়ে এখনি কিছু বলতে পারছি না। কেননা আমরা এখও নিয়োগবিধি কিংবা চাহিদাপত্র হাতে পাইনি।

বোল্টের রেকর্ডের চেয়েও দ্রুত দৌড়াল চীনা রোবট তিয়াংগং
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি নিয়ে সবশেষ যা জানা গেল
  • ২৭ আগস্ট ২০২৬
‘আবু সাঈদ স্ট্যান্ড’ নাম পরিবর্তনের খবর ‘মিথ্যা’ জানিয়ে হুঁ…
  • ২৭ আগস্ট ২০২৬
মৃত্যুর পাঁচ দশক পরও যে কবি অমর যে কবির কণ্ঠে আজও বাজে বিদ্…
  • ২৭ আগস্ট ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রোম: গবেষণার স্বপ্নে নুরের বিশ্বমঞ…
  • ২৭ আগস্ট ২০২৬
টি-শার্ট নাড়িয়ে সাহায্যের আবেদন, নাটকীয়ভাবে কিশোরকে উদ্ধার…
  • ২৭ আগস্ট ২০২৬