শিগগিরই নিয়োগ পরীক্ষা শুরু হবে: পিএসসি চেয়ারম্যান

২৭ মে ২০২১, ০৯:৩৮ AM
পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন © ফাইল ফটো

করোনা সংক্রমণ পরিস্থিতি কিছুটা কমে আসায় শিগগিরই নিয়োগ পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। একটি গণমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন।

পিএসসি চেয়ারম্যান বলেন, করোনাভাইরাস পরিস্থতি যেহেতু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তাই আমরা সহসাই স্থগিত পরীক্ষাগুলো নেওয়া শুরু করবো। এরমধ্যেও যেগুলো নিয়ে সম্ভব সেগুলোর কাজ করেছি। এখন যেহেতু সংক্রমণ কমেছে, আশা করছি আরো কমবে। এরমধ্যেই কাজ করতে হবে আমাদের।

পড়ুন: সবুজ সংকেত পেলে ব্যাংকের নিয়োগ পরীক্ষা: আরিফ হোসেন খান

পরিস্থিতি অনুকূলে আসলে পর্যায়ক্রমে স্থগিত পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে জানিয়ে তিনি বলেন, বিদ্যমান পরিস্থতিতে চাকরি প্রার্থীরা যেমন উদ্বিগ্ন, তেমনি চাপ আছে আমাদের ওপরও। আমরা এই চাপটা তীব্রভাবে অনুভব করছি। যত তাড়াতাড়ি সম্ভব সব পরীক্ষা শুরু করার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

‘ন্যাশনাল কালচারাল ক্যানভাস’ আয়োজন করছে ‘সায়েন্স স্পার্ক’
  • ২৪ অক্টোবর ২০২৬
বাড়াবাড়ি করলে নির্বাচন কমিশন ঘেরাও করে দিনরাত বসে থাকব: জাম…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন কর…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম…
  • ২৪ অক্টোবর ২০২৬
বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬