৪২তম বিসিএস

ভাইভা শুরু ২৩ মে, ডাক পেলেন ৬০২২ জন (তালিকা)

০৫ মে ২০২১, ০৩:৪১ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪২তম বিসিএস (বিশেষ) ভাইভার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪২তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণদের মধ্যে ৬ হাজার ২২ জনের ভাইভা শুরু হবে আগামী ২৩ মে। ওইদিন সকাল ১০টায় শুরু হবে ভাইভা। ওই দিন ২২০ জনের ভাইভা হবে।

আজ বুধবার (৫ মে) পিএসসি এক বিজ্ঞপ্তিতে ভাইভার এ সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত ৬ হাজার ২২ জনের ভাইভা অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এর প্রিলিমিনারি পরীক্ষায় (লিখিত টাইপ) ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার একমাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উর্ত্তীণ হয় ৬ হাজার ২২ জন।

এক বিজ্ঞপ্তিতে পিএসসি বলছে, মৌখিক পরীক্ষার প্রার্থীদের জন্য ডাকযোগে কোন সাক্ষাৎকার পত্র পাঠানো হবে না। সাক্ষাৎকার পত্রটি কমিশনের ওয়েবসাইটে আপলোড করা থাকবে। সেখান থেকে মৌখিক পরীক্ষার প্রার্থীরা সাক্ষাৎকার পত্রটি ডাউনলোড করতে পারবেন।

ডাক পাওয়া প্রার্থীদের তালিকা দেখুন এখানে

এক হাসপাতালের পিকআপভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার সময় চালক আ…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধে আইনি নোটিশ 
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেমের বিয়ের ৪ মাস পর ট্রেনের নিচে মুমু, খাতায় লিখে গেলেন …
  • ২৭ আগস্ট ২০২৬
রেডিয়েশন অনকোলজি সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকরা পুনরায় বদলি আবেদনের সময় পেলেন দুইদিন
  • ২৭ আগস্ট ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ে কোন পটে কোন দল
  • ২৭ আগস্ট ২০২৬