৪০তম বিসিএস: ১৮০ জনের ভাইভার তারিখ পরিবর্তন

২৪ মার্চ ২০২১, ১১:২৮ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

পবিত্র শব-ই-বরাত উপলক্ষে ৪০তম বিসিএস (সাধারণ ক্যাডার) ভাইভার সূচিতে পরিবর্তন এনেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সে অনুযায়ী, আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় ১৮০ জনের ভাইভা আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। আজ বুধবার (২৪ মার্চ) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র শব-ই-বরাত উপলক্ষে আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় ৪০তম বিসিএস পরীক্ষার সাধারণ ক্যাডারের মোট ১৮০ জন পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষার তারিখ আগামী ১৫ জুন পুনঃনির্ধারণ করা হলো। 

পিএসসি সংবাদ বিজ্ঞপ্তি

প্রসঙ্গত, ৪০তম বিসিএস সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে চার হাজার ১৫০ জনের ভাইভা গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। এর আগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। পরীক্ষায় ২০ হাজারেরও বেশি প্রার্থী অংশ নিলেও পাস করেন ১০ হাজার ৯৬৪ জন।

এই বিসিএসে আবেদন করেছিলেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন তিন লাখ ২৭ হাজার জন। প্রিলিমিনারি পাস করেছিল ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল
  • ২৭ আগস্ট ২০২৬
সাংবাদিক নেতা থেকে বাসসের শীর্ষ ব্যবস্থাপনায় কাদের গনি
  • ২৭ আগস্ট ২০২৬
এক হাসপাতালের পিকআপভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার সময় চালক আ…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধে আইনি নোটিশ 
  • ২৭ আগস্ট ২০২৬