ইরানে আবারও সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

২৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ AM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান চালাতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৩ অক্টোবর) ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে এ কথা বলেন তিনি।

সমাবেশে ট্রাম্প বলেছেন, “আমরা হয়তো আবারও একটি ছোটখাটো ‘এপিক ফিউরি’ অভিযান চালাতে পারি।” তবে নতুন এ অভিযানর বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে শুক্রবার ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র দ্রুত যুদ্ধ শেষ করতে পারে। যুদ্ধের লক্ষ্য ও সময়সীমা নিয়ে এর আগে একাধিকবার ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সাম্প্রতিক নির্বাচনী প্রচারেও তিনি বলেছেন, ‘যেভাবেই হোক, যুদ্ধ শিগগিরই শেষ হবে।’

চলতি মাসে ট্রাম্প বলেছিলেন, আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। ওই নির্বাচনের মাধ্যমে কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারিত হবে। বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষেই ট্রাম্পের রিপাবলিকান পার্টির সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা চালায়। আট মাসের কাছাকাছি পৌঁছানো এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সাংকেতিক নাম ‘এপিক ফিউরি’। এদিকে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন দেশগুলোতে পাল্টা হামলা চালায় ইরান। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে এবং ইসরায়েলের লেবাননে চালানো হামলায় হাজারো মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম বেড়েছে। এর প্রভাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আবার যুদ্ধ শুরু হলে আরও বড় পরিসরে পাল্টা জবাব দেবে ইরান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইরানের জ্যেষ্ঠ দুই নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে ইরানে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের সমুদ্রতলের যোগাযোগ কেবল লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছে তেহরান।

বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950