৪১তম বিসিএসে পরীক্ষার হলে যায়নি প্রায় ২৫% প্রার্থী

২১ মার্চ ২০২১, ০১:৩০ PM

© ফাইল ফটো

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) দেশের আট অঞ্চলে একযোগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রায় ১ লাখ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার প্রায় ২৫ শতাংশ। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

পিএসসি সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ৪১তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৪ হাজার ৫১৩ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে তিন লাখ চার হাজার ৯০৭ জন। অর্থাৎ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করেও অংশগ্রহণ করেনি ৯৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। অনুপস্থিতির হার ২৪ দশমিক ৬২ শতাংশ। 

এ প্রসঙ্গে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, ৪০তম বিসিএস থেকে ৪১তম বিসিএসের মধ্যে এক বছরের ব্যবধান। এসময়ের মধ্যে অনেকেই অন্য পেশায় যুক্ত হয়েছেন। তারা পরীক্ষায় অংশগ্রহণ করেনি। তাছাড়া করোনার একটা প্রভাব তো ছিলই।

তিনি আরও বলেন, ৪০তম পরীক্ষায় প্রায় ২১ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। সে হিসেবে অনুপস্থিতির হার অস্বাভাবিক না। প্রায় এক বছর পর একটি পরীক্ষা হয়েছে। পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক প্রার্থী অংশ নিয়েছেন। উপস্থিতির হার সন্তোষজনক। এ জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছেন।

শুক্রবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ ৩৫৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল
  • ২৭ আগস্ট ২০২৬
সাংবাদিক নেতা থেকে বাসসের শীর্ষ ব্যবস্থাপনায় কাদের গনি
  • ২৭ আগস্ট ২০২৬
এক হাসপাতালের পিকআপভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার সময় চালক আ…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধে আইনি নোটিশ 
  • ২৭ আগস্ট ২০২৬