বিসিএসের ফল পুনর্মূল্যায়ের দাবিতে আমরণ অনশন

০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৪:০১ PM

© সংগৃহীত

কারিগরি ত্রুটির অভিযোগ তুলে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবিতে এবার আমরণ অনশন কর্মসূচি পালন করছেন অনুত্তীর্ণ প্রার্থীরা।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিস্থ সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে তারা অনশন শুরু করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ঢাবির সাবেক শিক্ষার্থী জুবায়ের আহমেদ, ইডেন কলেজের জীবন আক্তার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আবু ফজল।

অনশনকারীদের অভিযোগ, ওএমআর ওভারল্যাপিং অথবা টেকনিক্যাল ত্রুটির কারণে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলে অনেক ভালো ফলপ্রত্যাশীরাও অপ্রত্যাশিতভাবে বাদ পড়েছেন। আমরা এক হাজারের ওপর শিক্ষার্থী খুব আশাবাদী থাকা সত্ত্বেও বাদ পড়ে গেছি, যা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। আমরা সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) কোন দায় দিচ্ছি না, টেকনিক্যাল ত্রুটি বা সফটওয়্যারজনিত সমস্যার কারণে আমাদের ফলাফলে কোনো সমস্যা হতে পারে তাই আমরা পুনর্মূল্যায়ন দাবি করছি।

অনশন অব্যাহত রাখার কথা জানিয়ে তারা বলেন, আমরা পিএসসির সামনে, প্রেসক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছি। পিএসসি কর্তৃপক্ষের কাছে এ আবেদনপত্রও দাখিল করেছি। কিন্তু কর্তৃপক্ষ থেকে আমরা কোনো সাড়া পাচ্ছি না। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে আমরণ অনশন অব্যাহত রাখব।

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০
  • ২৭ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ বিভ্রাটে সাময়িক বন্ধ ছিল কার্যক্রম, ভুল ব্যাখ্যায় ব…
  • ২৭ এপ্রিল ২০২৬
চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • ২৭ এপ্রিল ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬
জামায়াত এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্ক…
  • ২৬ এপ্রিল ২০২৬
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৬ এপ্রিল ২০২৬