নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের

২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

?নওগাঁর মহাদেবপুরে অটোচার্জারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তারেক হোসেন (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার ধনজইল মোড়ে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত তারেক হোসেন উপজেলার উত্তর আন্ধার কোটা গ্রামের মুনির হোসেনের দ্বিতীয় ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ধনজইল মোড়ে নওহাটা মোড় থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে একটি অটোচার্জার মাতাজিহাটের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে নওহাটা মোড়ের পশ্চিম পাশে ধনজইল মোড়ে পৌঁছালে তারেক হোসেন মোটরসাইকেল নিয়ে এসে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পরে যায়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১২টার দিকে মৃত্যু বরণ করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক।

এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950