খাতা পুনর্মূল্যায়নের দাবিতে পিএসসির সামনে বিসিএস প্রত্যাশীরা (ভিডিও)

০৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৪ AM
খাতা পুনর্মূল্যায়নের দাবিতে পিএসসির সামনে অবস্থান ৪০তম বিসিএস প্রত্যাশীদের

খাতা পুনর্মূল্যায়নের দাবিতে পিএসসির সামনে অবস্থান ৪০তম বিসিএস প্রত্যাশীদের © টিডিসি ফটো

লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে অবস্থান নিয়েছেন ৪০তম বিসিএস প্রত্যাশীরা। আজ রোববার (৭ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন শুরু করেন তারা।

কর্মসূচিতে প্রায় অর্ধ শতাধিক বিসিএস চাকরি প্রত্যাশী উপস্থিত রয়েছেন। এসময় তারা ৪০তম বিসিএস লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবি মেনে নেয়ার আহবান জানান।

আন্দোলনকারীরা জানান, তারা অধিকাংশই বিসিএসের লিখিত পরীক্ষা ভালো দিয়েছেন। আগেও বিসিএস পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। কেউ ভালো সরকারি চাকরিও করছেন। কিন্তু ৪০তম বিসিএসে উত্তীর্ণ হতে পারেননি।

তারা বলেন, ‘আমরা মনে করছি, খাতা দেখায় কোথাও হয়তো ত্রুটি হয়েছে। যে কারণে তারা উত্তীর্ণ হতে পারেননি। সে কারণে আমরা পুনর্মূল্যায়নের দাবি জানাচ্ছি। এতে কারোর খাতা দেখায় ত্রুটি থাকলে তা সমাধান হবে বলে আশা করছি।’

সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম
  • ২৭ আগস্ট ২০২৬