এক বছরে বিসিএসের পুরো প্রক্রিয়া শেষ করতে চাই: চেয়ারম্যান

০৩ জানুয়ারি ২০২১, ০৭:০০ PM
মো. সোহরাব হোসাইন

মো. সোহরাব হোসাইন © ফাইল ছবি

সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, বিসিএস পরীক্ষার সময় কমিয়ে আনার ব্যাপারে কাজ করছে পিএসসি। আমরা একটি রোডম্যাপের আলোকে সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করতে চাই। এই রোডম্যাপ অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার এক বছরের মধ্যে প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা শেষ হয়ে যাবে।

রবিবার (৩ জানুয়ারি) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

৪৩তম বিসিএস থেকেই রোডম্যাপ অনুযায়ী পরীক্ষা নিতে চায় পিএসসি জানিয়ে চেয়ারম্যান আরও বলেন, আমরা ৪৩তম বিসিএস থেকেই এই রোডম্যাপ বাস্তবায়ন করতে চাই। সবকিছু ঠিক থাকলে এই বিসিএস দিয়েই আমাদের এই প্রক্রিয়ার যাত্রা শুরু হবে।

প্রসঙ্গত, বিসিএস প্রত্যাশীদের দীর্ঘদিনের অভিযোগ, একটি বিসিএসের পুরো প্রক্রিয়া শেষ করতে প্রায় তিন বছর সময় নেয় পিএসসি। এমন ধীরগতির কারণে অনেক মেধাবী শিক্ষার্থী বিসিএস দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলে। ফলে পিএসসি’র রোডম্যাপ বাস্তবায়ন হলে  বিসিএসের পুরো প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে শেষ করার দীর্ঘদিনের চাওয়া পূরণ হবে।

ট্যাগ: বিসিএস
পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬