পরিস্থিতি ভালো হলে দ্রুত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি

২৪ ডিসেম্বর ২০২০, ১১:৪৭ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে রেকর্ড চার লাখ ৭৫ হাজার প্রার্থী আবেদন করেন। প্রিলিমিনারি পরীক্ষাও চলতি বছরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের কারণে তা আর সম্ভব হয়নি। এখন কবে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।

অবশ্য পরিস্থিতি কিছুটা ভালো হলে দ্রুত এ পরীক্ষা নিয়ে নেওয়া হবে বলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) থেকে একাধিকবার জানানো হয়েছে। এ বিষয়ে বুধবার (২৩ ডিসেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা ৪১তম বিসিএসের প্রিলিমিনারী নেওয়ার চেষ্টা করছি। পরিস্থিতি ভালো হলে যত দ্রুত সম্ভব এ পরীক্ষা নিয়ে নেওয়া হবে।’

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪১তম বিসিএসের মাধ্যমে দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে শিক্ষা ক্যাডারে ৯১৫ জন, প্রশাসনে ৩২৩ জন, পুলিশে ১০০ জন, বিসিএস স্বাস্থ্যতে সহকারী সার্জন ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জন নেওয়া হবে। এছাড়া পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহাহিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন ও সহকারী নিবন্ধক হিসেবে আট জনকে নেওয়া হবে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী ৪ জন, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ১ জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২০ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) হিসেবে ৩ জন, তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) ১১ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক ৫ জন, সহকারী বেতার প্রকৌশলী ৯ জন, স্থানীয় সরকার বিভাগে বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী ৩৬ জন, সহকারী বন সংরক্ষক ২০ জন নিয়োগ পাবেন।

পাশাপাশি সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে দু’জন, বিসিএস মৎস্যতে ১৫ জন, পশুসম্পদে ৭৬ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ছয় জন, বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক চার জন,  পরিবার পরিকল্পনা কর্মকর্তা চার জন, বিসিএস খাদ্যে সহকারী খাদ্য নিয়ন্ত্রক ছয় জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী দু’জন, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ জন ও সহকারী প্রকৌশলী (ই/এম) হিসেবে ১৫ জন কর্মকর্তাকে এই বিসিএসে নিয়োগ করা হবে।

৪৮ দলের বিশ্বকাপেও ঠাঁই হলো না ইতালির
  • ০১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
চাঁদা তোলা নিয়ে যুবদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
  • ০১ এপ্রিল ২০২৬
সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence