মাওলানা সাঈদীর মামলার বাদী 

৫ আগস্টের পর থেকে পলাতক, মৃত্যুর পর গোপনে গার্ড অব অনার দিল পুলিশ  

২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫১ PM
৫ আগস্টের পর থেকে পলাতক থাকা মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা

৫ আগস্টের পর থেকে পলাতক থাকা মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা © সংগৃহীত

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, প্রশাসন কয়েক ঘণ্টা অপেক্ষায় রাখার পর গোপনে গার্ড অব অনার দিয়ে মরদেহ তাদের কাছে হস্তান্তর করেছে। তবে মরদেহ দাফনের বিষয়ে প্রশাসন কোনো দায়িত্ব নিচ্ছে না।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে মানিক পশারীর মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে নেওয়া হলে গার্ড অব অনার দেওয়া এবং পিরোজপুরে দাফন করা নিয়ে বাধার মুখে পড়তে হয় পরিবারকে। পরে বিকেল ৫টার দিকে পুলিশ লাইন্সের ভেতরে গোপনে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মানিক পশারী পলাতক ছিলেন। এ সময় তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় মেয়ে ও জামাতার কাছে আশ্রয় নেন। গত দুই মাস ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শনিবার সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়ায় তার মৃত্যু হয়। পরে দুপুর ১২টার দিকে গার্ড অব অনার দেওয়ার জন্য তার মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নেওয়া হলে জামায়াতের নেতারা বাধা দেন বলে পরিবারের অভিযোগ।

পরিবারের ভাষ্য, পরে পুলিশ লাইন্সের ভেতরে গোপনে গার্ড অব অনার দিয়ে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।

মানিক পশারীর জামাতা ফারুক হোসেন বলেন, ‘সকাল ১০টায় উনি মারা গেছেন। দুপুর ১২টায় আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলে উনি আমাদের গার্ড অব অনারের কথা বলে বিকেল ৫টা পর্যন্ত দাঁড় করিয়ে রাখেন। উনি একজন গেজেটেড মুক্তিযোদ্ধা ছিলেন। একটি সাধারণ অ্যাম্বুলেন্সে কোনো বরফ-চাপাতা ছাড়া ৪ থেকে ৫ ঘণ্টা পরে গোপনে কোনো মতে গার্ড অব অনার দেওয়া হয়েছে। আমরা কীভাবে মরদেহ দাফন করবো তার কোনো দায়িত্ব নেয়নি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। মরদেহ দাফন নিয়ে আমরা খুবই চিন্তিত।’

এ বিষয়ে পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, ‘মানিক পশারী একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তাকে কোনোভাবেই গার্ড অব অনার দিতে দেওয়া হবে না। পিরোজপুরের মাটিতে মানিক পশরীর মরদেহ দাফন করতে দেওয়া হবে না।’

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় মানিক পশারীর মরদেহে গার্ড অব অনার দেওয়া হয়েছে।

রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
শুধু ফুসফুস নয়, বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদযন্ত্র ও …
  • ১৫ নভেম্বর ২০২৬
আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে বাড়ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950