একসঙ্গে ২ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৩৮১৪

৩০ নভেম্বর ২০২০, ০৮:৫৩ PM

© ফাইল ফটো

৪২তম ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (৩০ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে এ দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দু’টি বিসিএসে মোট পদ সংখ্যা ৩ হাজার ৮১৪টি।

এর মধ্যে ৪২তম বিসিএসটি বিশেষ আর ৪৩তমটি সাধারণ। ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নেওয়া হবে ২ হাজার। আর ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে।

অনলাইনের মাধ্যমে ৪২তম বিসিএসের আবেদন আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আর ৪৩তম বিসিএসের আবেদন আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। এটার আবেদনও অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আরও পিছিয়ে যাচ্ছে, সর্শে…
  • ২৮ জুন ২০২৬
গাজীপুরে নির্মাণের তিন মাসেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক
  • ২৮ জুন ২০২৬
যোগ্য প্রার্থী পাওয়া গেল না, ৩৪৮৭ পদের ২১৬৭টিই খালি থাকছে …
  • ২৮ জুন ২০২৬
ইবিতে বাংলা একাডেমির কনফারেন্স, শিক্ষকদের থেকে পাণ্ডুলিপি আ…
  • ২৮ জুন ২০২৬
৪৭তম বিসিএসের ফল দেখুন এখানে
  • ২৮ জুন ২০২৬
কোনটি হেলে পড়েছে, কোনটিতে ফাটল—শাবিপ্রবিতে উন্নয়নের আড়ালে ধস
  • ২৮ জুন ২০২৬