শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানিয়েছে পুলিশ

২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৭ AM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৯ AM
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার ও রাশেদ খান

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার ও রাশেদ খান © টিডিসি সম্পাদিত

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় শিক্ষককে থাপ্পড় দেওয়া শাহজালাল রুমিকে গ্রেপ্তারে পুলিশ কোনো অভিযান চালায়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে পুলিশকে কোনো পরামর্শ দেওয়া হয়নি।

গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গাজীপুর  মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আমি কথা বলেছি। টঙ্গীর মাদ্রাসার ঘটনায় শাহজালাল রুমিকে গ্রেফতার করার কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি এবং পুলিশ কোনো অভিযানও পরিচালনা করেনি। সরকারের পক্ষ থেকেও গ্রেফতারের কোনো পরামর্শ পুলিশকে দেওয়া হয়নি। কতিপয় মিডিয়াতে শাহজালাল রুমির গ্রেফতারের অভিযানের বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে।’

এর আগে টঙ্গীর ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মোসলেম আহম্মদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

জামায়াত নেতাদের বাধা, সাঈদীর মামলার বাদীকে গোপণে গার্ড অব অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরা…
  • ২৫ অক্টোবর ২০২৬
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানি…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬
যে কারণে টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষার্থীর বাবাকে গ্রেপ্তারে …
  • ২৪ অক্টোবর ২০২৬