ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরাফুল

২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৭ AM
মো. আশরাফুল

মো. আশরাফুল © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে মোহাম্মদ আশরাফুলকে বোর্ডের ভেতরে নতুন একটি দায়িত্বে পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

গতকাল শনিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক অধিনায়ক আশরাফুল। এই সময়ে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিসিবি। তবে নতুন দায়িত্ব সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি বোর্ড।

সাদা বলের ক্রিকেটে ব্যাটারদের ব্যর্থতায় অনেক দিন ধরেই সমালোচিত হচ্ছিলেন আশরাফুল। শেষ পর্যন্ত তাকে সরিয়ে দিল বিসিবি।

এদিকে, নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত জাতীয় দলের ব্যাটিং বিভাগের দায়িত্ব সাময়িকভাবে পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

নতুন ব্যাটিং কোচ নিয়োগের আগপর্যন্ত তার তত্ত্বাবধানেই জাতীয় দলের ব্যাটিং কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে বিসিবি।

অন্যদিকে নতুন ব্যাটিং কোচ নিয়োগে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, এবং শ্রীলঙ্কার সাবেক একজন ক্রিকেটার আলোচনায় আছেন। শিগগিরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

বিএমইউ হাসপাতালের ৮ তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬
জামায়াত নেতাদের বাধা, সাঈদীর মামলার বাদীকে গোপণে গার্ড অব অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরা…
  • ২৫ অক্টোবর ২০২৬
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানি…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬