৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

৩০ নভেম্বর ২০২০, ০৭:১৯ PM

© সংগৃহীত

৪২ ও ৪৩তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার (৩০ নভেম্বর) রাতে বিজ্ঞপ্তিটি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এর মধ্যে ৪২তম বিসিএসটি বিশেষ আর ৪৩তমটি সাধারণ। ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নেওয়া হবে ২ হাজার। আর ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে।

৪২তম নিয়োগ বিজ্ঞপ্তি

৪৩তম নিয়োগ বিজ্ঞপ্তি

অনলাইনের মাধ্যমে ৪২তম বিসিএসের আবেদন আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ বিসিএসের বয়সসীমা ২১ থেকে ৩২ বছর।

আর ৪৩তম বিসিএসের আবেদন আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। এটার আবেদনও অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে।

এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

চুয়েটে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৯, আবেদন ১৬ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬
বিশ্বমঞ্চে কোয়ান্টাম কম্পিউটিং সেশনের চেয়ার ঢাবি অধ্যাপক হা…
  • ২৮ জুন ২০২৬
কৃষিবিদ পারভেজের ওপর হামলা, শাস্তির দাবিতে হাবিপ্রবিতে প্রত…
  • ২৮ জুন ২০২৬
অভাবেও থামেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে ছাত্রদল নেতা ত…
  • ২৮ জুন ২০২৬
সিদ্ধেশ্বরী কলেজে ছাত্রদলের মারধরে শিবিরের ৫ নেতাকর্মী আহত
  • ২৮ জুন ২০২৬
প্রক্টরের কাছে পাল্টা ‘নিরাপত্তাহীনতার’ অভিযোগ ঢাবির সেই হল…
  • ২৮ জুন ২০২৬