চিকিৎসক নিয়োগে বিধিমালা সংশোধন

চলতি মাসেই ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি

১৮ নভেম্বর ২০২০, ০৫:০৯ PM

© প্রতীকী ছবি

করোনা মোকাবিলায় বিশেষ বিসিএসসের মাধ্যমে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়ার উদ্যোগ নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ লক্ষ্যে বিধিমালা সংশোধন করেছে সরকার। আজ বুধবার (১৮ নভেম্বর) বিজি প্রেসের ওয়েবসাইটে এই প্রজ্ঞাপনের কপি প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, ৪২তম বিশেষ বিসিএসসের মাধ্যমে এসব চিকিৎসক নিয়োগ দিতে যাচ্ছে পিএসসি। আগে ৩৯তম বিসিএসে (বিশেষ) ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে পাঁচ হাজারের মতো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল। আসন্ন এই বিসিএসেও ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেয়ার কথা সংশোধিত বিধিমালায় উল্লেখ রয়েছে।

প্রজ্ঞাপনের কপি

এদিকে পিএসসি সূত্র বলছে, বিধিমালা সংশোধন করতে জনপ্রশাসনে চিঠি দেয়া হয়েছিল। এখন যেহেতু এটি হয়ে গেছে, তাই এটি নিয়ে আগামী সপ্তাহে কমিশন বিশেষ সভায় বসবে। এরপরই বিশেষ এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

চলতি বছরের শুরুর দিকে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর চিকিৎসক সংকটের কারণে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ও অন্য রোগীদের চিকিৎসা দিতে বেকায়দায় পড়ে হাসপাতালগুলো। আক্রান্ত হয়েছেন চিকিৎসকও। এ সময় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পিএসসিতে চিকিৎসক ও নার্স নিয়োগের চাহিদাপত্র পাঠানো হয়।

প্রজ্ঞাপনের কপি

পিএসসি জানায়, করোনায় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে ৩৯তম বিসিএসের নন-ক্যাডার থেকে দুই হাজার চিকিৎসক নেয়া হয়। তাঁরা ক্যাডার হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন ৩৯তম বিশেষ বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে। স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন হিসেবে তাঁদের নিয়োগের সুপারিশ করা হয়। তাছাড়া করোনায় ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগের সুপারিশপ্রাপ্ত হয়েছেন ২০১৮ সালের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার অপেক্ষমাণ তালিকা থেকে।

বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬