হেরোইনসহ ছাত্রলীগ নেতা আটক

১১ নভেম্বর ২০২০, ১০:৪১ PM
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম হোসেন (নীল টি-শার্ট)

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম হোসেন (নীল টি-শার্ট) © সংগৃহীত

হেরোইনসহ মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম হোসেন এবং তার দুই সঙ্গীকে আটক করেছে গোলড়া হাইওয়ে থানা পুলিশ। আজ বুধবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা থেকে তাদের আটক করে হাইওয়ে পুলিশ। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের পশ্চিম গোলড়া গ্রামের মোজাফফর আলীর ছেলে ছাত্রলীগ নেতা শামিম হোসেন, কামতা এলাকার আলী জিন্নাহর ছেলে রবিউল আওয়াল, চড় খণ্ড গোলড়া এলাকার রোস্তম মিয়ার ছেলে আলমগীর হোসেন।

ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও শরীর তল্লাশি করে ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহামেদ বুলবুল বলেন, কোনও মাদক সেবক ও কারবারি ছাত্রলীগের সঙ্গে থাকতে পারবে না। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করা হয়েছে। যদি এই ধরনের কাজের সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬