বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পিএসসির চেয়ারম্যানের পুস্পস্তবক অর্পন

১৪ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৭ PM

© টিডিসি ফটো

অবসরে যাওয়ার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে পুস্পপ্তবক অর্পন করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে তিনি ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পুস্পস্তবক অর্পন শেষে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের দর্শনার্থী বহিতে তার অনুভূতি লিপিবদ্ধ করেন। এ সময় কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, আগামী ১৮ সেপ্টেম্বর বর্তমান চেয়ারম্যানের বয়স ৬৫ বছর পূর্ণ হবে। সে হিসেবে ১৭ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন তিনি। তাই চাকরি থেকে অবসরে যাওয়ার আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পিএসসি সূত্র বলছে, ১৭ সেপ্টেম্বর এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সরকারি কর্ম কমিশনে। এর মধ্য দিয়েই বিদায় নেবেন বর্তমান চেয়ারম্যান।

সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘পিএসসির চেয়ারম্যান বা কোনো সদস্যের দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা ৬৫ বছর পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটবে সে পর্যন্ত কমিশনের দায়িত্ব পালন করতে পারবেন।’ ৬৫ বছর পূর্ণ হওয়ায় ড. মোহাম্মদ সাদিক বিদায় নিচ্ছেন। তথ্যমতে, ২০০৪ সালে সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে পিএসসির চেয়ারম্যানের অবসরের বয়স ৬২ বছর থেকে ৬৫ বছর করা হয়।

২০১৬ সালের ২৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে ড. মোহাম্মদ সাদিককে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে ওই পদে নিয়োগ দিয়েছিলেন। পরে ২ মে চেয়ারম্যান হিসেবে যোগদান করেন ড. মোহাম্মদ সাদিক। এর আগে ২০১৪ সালের ৩ নভেম্বর কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

১৯৮২ সালের নিয়মিত বিসিএস ব্যাচের কর্মকর্তা ড. মোহাম্মদ সাদিক ১৯৫৫ সালের ১৮ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। সিভিল সার্ভিসে নির্বাচন কমিশন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন ছাড়াও তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অব অ্যাডমিনিস্ট্রেশন (বিয়াম) ফাউন্ডেশনের মহাপরিচালক, বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক, সুইডেনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব হিসেবেও কর্মরত ছিলেন। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নজরুল ইনস্টিটিউটের প্রথম সচিব ছিলেন।

নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬