‘নিজেদের কতটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ’

২৫ অক্টোবর ২০২৬, ০২:০৪ PM
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান © টিডিসি

শুধুমাত প্রাতিষ্ঠানিক শিক্ষায় একটি কাঠামোর ভেতরে নিজের কিছু অর্জন করে নেওয়ার চেয়ে একজন শিক্ষার্থী নিজেকে কতটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছেন, তা বড় ও গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। 

রবিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা ২০২৫-এ সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

উপাচার্য বলেন, ‘আমি অতি সম্প্রতি ইউজিসির কমনওয়েলথ স্কলারশিপের সিলেকশন বোর্ডের ছিলাম। সেখানে এই বিশ্ববিদ্যালয়ের খুব বেশি সংখ্যক শিক্ষার্থীকে আমরা পাইনি। কিন্তু সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভালো সংখ্যক অংশগ্রহণ থাকে। এধরণের বিভিন্ন জায়গায়  ইসলামী বিশ্ববিদ্যালয় কেন সম্পৃক্ত নয়, সেটির কথা এসেছে। এটি আমারও প্রশ্ন। ​আমি এই প্রশ্নটির উত্তর খুঁজতে গিয়ে মনে হয়েছে, এই জায়গায় অংশগ্রহণ না করার জন্য সম্ভবত আমরা নিজেরাই দায়ী। আমাদের নিজেদের পারফরম্যান্সই সেখানে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধা তৈরি করেছে। নিশ্চিতভাবে আমার জায়গা থেকে আমি চেষ্টা করব বিষয়টা বিবেচনা করতে।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ার ও ভবিষ্যৎ প্রস্তুতি প্রসঙ্গে অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান আরও বলেন, ‘আপনারা জব কর্নারের কথা বলেছেন, আমি দায়িত্ব গ্রহণ করার পর জব কর্নার টু শুরু করেছি এবং দ্বিতীয় তলায় পুরোটাই জব কর্নারে রূপান্তর করার জন্য পরিকল্পনা নিয়েছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষার্থীদের অনেক সীমাবদ্ধতার মাঝ দিয়েও একজন শিক্ষার্থীকে দক্ষ, এফিসিয়েন্ট এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যতটুকু সক্ষম করে তৈরি করা উচিত, তা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সব লজিস্টিক সাপোর্ট দিয়ে ইনশাআল্লাহ।’

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান। এ ছাড়া আইন অনুষদের তিনটি বিভাগের সভাপতি, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আমরণ অনশনে বসার ঘোষণা জামালপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের
  • ২৫ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের এমপিও নিয়ে বড় সুখবর দিলেন বিএনপ…
  • ২৫ অক্টোবর ২০২৬
জামালপুরে ধর্ষণ মামলায় ইমামের যাবজ্জীবন
  • ২৫ অক্টোবর ২০২৬
‘নিজেদের কতটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেন, সেটাই সবচ…
  • ২৫ অক্টোবর ২০২৬
রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী—আলোচনায় ৮ সমঝোতা, ১৩৮ বিলি…
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল: কাল সোমবার যা জানা যাবে
  • ২৫ অক্টোবর ২০২৬