৩৭তম বিসিএস: সুপারিশপ্রাপ্ত ২৭ জনকে নিয়োগ দিতে রুল

১৬ আগস্ট ২০২০, ০৭:২৯ PM

© ফাইল ফটো

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৩৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে নিয়োগ বঞ্চিত ২৭ জন প্রার্থীকে কেন নিয়োগ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ রবিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মাননীয় বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। একইসঙ্গে পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক সুপারিশকৃত স্ব-স্ব ক্যাডারে তাদের কেন নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

আগামী ৪ সপ্তাহের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, অর্থ মন্ত্রণালয় সচিব ও বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

ভার্চুয়াল আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য্য ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।

আইনজীবী ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, ৩৭তম বিসিএসে পিএসসি মোট এক হাজার ৩১৪ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় গত বছরের ২০ মার্চ, ১৭ এপ্রিল, ৫ মে, ১৬ জুলাই ও ২৯ জুলাই এবং চলতি বছরের ১৮ মার্চ তারিখে একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে এক হাজার ২৪৯ জন প্রার্থীকে বিভিন্ন পদে নিয়োগ দিলেও রিট আবেদনকারী ২৭ জনকে আজ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি।

কে জিতবেন ব্যালন ডি’অর: এগিয়ে ৩ তারকা, লড়াইয়ে আরও ৫ জন
  • ২৫ অক্টোবর ২০২৬
বিএনপির লোকেরা মানুষের শান্তি কেড়ে নিয়েছে: জামায়াত আমির
  • ২৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা
  • ২৫ অক্টোবর ২০২৬
কুনমিংয়ে চীন-দক্ষিণ এশিয়ার সভ্যতা ও সংযোগবিষয়ক আন্তর্জাতিক …
  • ২৫ অক্টোবর ২০২৬
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা রিয়াল মাদ্রিদের
  • ২৫ অক্টোবর ২০২৬
ন্যারেটিভের বাংলাদেশে রাজনীতির নতুন পাঠ: প্রসঙ্গ প্রধানমন্ত…
  • ২৫ অক্টোবর ২০২৬