৩৮তম বিসিএস: নন-ক্যাডারে ৬ হাজার ১৭৩ জন উত্তীর্ণ

৩০ জুন ২০২০, ০৬:১২ PM

© ফাইল ফটো

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। আর নন-ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৭৩ জন।

আজ মঙ্গলবার (৩০ জুন) বিকালে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। এর আগে পিএসসিতে বিশেষ সভার আয়োজন করা হয়। সভা শেষে ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এছাড়া প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনেও এসএমএস করে রেজাল্ট পাঠানো হবে।

ক্যাডার পদে সুপারিশ প্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০৬ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, সহকারী সার্জন ২২০ জন, কৃষি ক্যাডারে ২৪১ জন।

বিভিন্ন ক্যাডারে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা পদে দুই হাজার ২৪ জনকে নিয়োগ দিতে ২০১৭ সালের ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। একই বছরের ১০ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলে। গত বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় দুই লাখ ৮৮ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থী অংশ নেন।

১৬ হাজার ২৮৬ জন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন। উত্তীর্ণদের লিখিত পরীক্ষা শুরু হয় ২০১৮ সালের ৮ আগস্ট। লিখিত পরীক্ষার ফলাফলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৯ হাজার ৮৬২ জনকে উত্তীর্ণ করা হয়।

৩৮তম বিসিএসের ফলাফল দেখতে ক্লিক করুন

ট্যাগ: বিসিএস
মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ গেল তরুণের
  • ০৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঝড়ের আভাস যে অঞ্চলে
  • ০৩ এপ্রিল ২০২৬
যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার
  • ০৩ এপ্রিল ২০২৬
পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপ
  • ০৩ এপ্রিল ২০২৬
ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলের
  • ০৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১
  • ০৩ এপ্রিল ২০২৬