৩৮তম বিসিএসের ফল প্রকাশ, ২২০৪ জনকে ক্যাডার পদে সুপারিশ (তালিকা)

৩০ জুন ২০২০, ০৩:০৭ PM

© ফাইল ফটো

৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ২ হাজার ২০৪ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে।  আজ মঙ্গলবার বিকালে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।

এর আগে পিএসসিতে বিশেষ সভার আয়োজন করা হয়। সভা শেষে ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এছাড়া প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনেও এসএমএস করে রেজাল্ট পাঠানো হবে।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় পাস করেন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন। লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেন। গত ফেব্রুয়ারিতে মৌখিক পরীক্ষা শেষ হয়।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় ২০১৯ সালের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফলাফল প্রকাশ করা হয়।

৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেছিলেন।

পিএসসি সূত্র জানায়, ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করার কথা ছিল। পরে ১৩৬ জন বেশি নিয়োগের প্রস্তাব আসে জনপ্রশাসন থেকে। এতে এই বিসিএসে মোট পদের সংখ্যা হয় ২ হাজার ১৬০। পরে ২৪০ জন যুক্ত হয়ে মোট পদের সংখ্যা হয় ২ হাজার ৪০০।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

 

বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬