৪১তম বিসিএস প্রিলি কবে? যা বললেন চেয়ারম্যান

৩১ জানুয়ারি ২০২০, ০৩:৫৭ PM
পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক

পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক © টিডিসি ফটো

গত বছরের ২৭ নভেম্বর ৪১ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর চলতি বছরের ৪ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হয়। এবারের বিসিএসে আবেদন করেছেন প্রায় ৫ লাখ চাকরিপ্রত্যাশী।

এদিকে চাকরিপ্রত্যাশীদের কাছে স্বপ্নে পরিণত হয়েছে বিসিএস। তাই এর পরীক্ষাকে ঘিরে ভাবনার যেন শেষ নেই বিসিএস প্রত্যাশীদের। তবে ৪১তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের তারিখ নিয়ে দেখা দিয়েছে সংশয়। দিন যত যাচ্ছে প্রস্তুতি নেয়া প্রার্থীদের আকাশে ততই ঘন হচ্ছে কালো মেঘ। তাদের মনে এখন শুধু একটাই প্রশ্ন কবে হবে ৪১তম বিসিএসের প্রিলি। চাকরি প্রত্যাশীরা এখন শুধুই অপেক্ষার প্রহর গুনছেন। তাদের দাবি প্রিলির জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া এবং সে অনুযায়ী যেন পরীক্ষা হয় তা নিশ্চিত করা।

কায়সার হোসাইন সুমন। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় পড়ালেখা শেষ করেছেন। প্রথমবারের মতো তিনি অংশ নিচ্ছেন বিসিএস পরীক্ষায়। তিনি জানান, ডিসেম্বর মাসে ফাইনাল পরীক্ষা শেষ করেছি। প্রস্তুতি নেয়ার খুব বেশি সময় পাইনি। পরীক্ষা মার্চে না হয়ে মে অথবা এপ্রিল মাসে হলে নিজেকে আরেকটু প্রস্তুত করার সময় পেতাম। মার্চে পরীক্ষা হওয়া নিয়ে সন্দিহান। কারণ প্রতিবারই পরীক্ষার তারিখ পেছানো হয়।

প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্দিষ্ট করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল হোসেন। তিনি বলেন, গতবারও পিএসসি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল মার্চে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। কিন্ত সেই পরীক্ষা হয় ৩ মে। পিএসসি যদি একটা নির্দিষ্ট তারিখ ঠিক করে দেয় তাহলে আমরা সে অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে পারব।

কবে হচ্ছে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি? জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা সার্কুলার অনুযায়ী পরীক্ষা নেওয়ার সর্বাত্মক চেষ্টা করছি। আশা করছি মার্চ মাসেই আমরা প্রিলিমিনারি পরীক্ষা নিতে পারব।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সর্বোচ্চ ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে প্রভাষক ৯০৫ জন, কারিগরি শিক্ষায় প্রভাষক ১০ জন নেওয়া হবে।এছাড়া প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেয়া হবে। পাশাপাশি পুলিশে ১০০ জন, স্বাস্থ্যতে সহকারী সার্জন ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জন নিয়োগ পাবেন।

পররাষ্ট্রে ২৫ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহা হিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন ও সহকারী নিবন্ধক ৮ জন নেয়া হবে।পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী ৪ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২০ জন, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ১ জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩ জন থাকছে ৪১তম বিসিএসে।

সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে ২ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ জন, পশুসম্পদে ৭৬ জন, বিসিএস মৎস্যতে ১৫ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ৬ জন, বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক ৪ জন। তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) ১১ জন, সহকারী বেতার প্রকৌশলী ৯ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক ৫ জন, স্থানীয় সরকার বিভাগে জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী ৩৬ জন, সহকারী বন সংরক্ষক ২০ জন।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জন, খাদ্যে সহকারী খাদ্য নিয়ন্ত্রক ৬ জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী ২ জন, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ জন ও সহকারী প্রকৌশলী (ই/এম) ১৫ জন থাকছে। সবমিলিয়ে ৪১তম বিসিএসে মোট দুই হাজার ১৩৫ জন কর্মকর্তা এই বিসিএসে পাবে।

৪৮ দলের বিশ্বকাপেও ঠাঁই হলো না ইতালির
  • ০১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
চাঁদা তোলা নিয়ে যুবদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
  • ০১ এপ্রিল ২০২৬
সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence