চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরের ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেপ্তার

২৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ AM
মাসুম খান রাজেশ

মাসুম খান রাজেশ © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির একাধিক অভিযোগে মাসুম খান রাজেশ নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি মোহাম্মদপুর থানার অধীন বিএনপির ৩৪ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি।

রবিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহমেদ। তিনি জানান, মাসুম খান রাজেশের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের একটি তালিকা তৈরি করেছে। ওই তালিকাতেও মাসুম খান রাজেশের নাম রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগ: রাজধানী
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬