৪০তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশ নেননি ২১২৩ জন

০৪ জানুয়ারি ২০২০, ০৫:১৬ PM

© লোগো

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। শনিবার ঢাকাসহ সারাদেশের মোট ৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ২০ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হলেও লিখিত পরীক্ষায় অংশ নেন ১৮ হাজার ১৫৪ জন। সে হিসেবে ২ হাজার ১২৩ জন এ পরীক্ষায় অংশ নেননি।

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) জানিয়েছে, আগামী ৮ জানুয়ারি পর্যন্ত বিসিএসের আবশ্যিক লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় মোট উপস্থিতির সংখ্যা ছিল ১৮ হাজার ১৫৪ জন।

গত বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। এদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।

প্রজেক্ট কোঅর্ডিনেটর নিয়োগ দেবে আইন ও সালিশ কেন্দ্র, আবেদন …
  • ২৮ জুন ২০২৬
পদ্মার পাড়ে তিন রুয়েট শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা, থানায় …
  • ২৮ জুন ২০২৬
২ বছরেও আলোর মুখ দেখেনি শহিদ আবু সাঈদ তোরণ-জাদুঘর ও স্মৃত…
  • ২৮ জুন ২০২৬
একযোগে ডিআইজিসহ ২১ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি
  • ২৮ জুন ২০২৬
পুলিশ ক্যাডারে দ্বিতীয় হলেন শিক্ষার হুমায়ুন কবির
  • ২৮ জুন ২০২৬
‘কালের কণ্ঠ-বাংলাদেশ প্রতিদিনে’র সংবাদ নিয়ে বিবৃতি দিল জাম…
  • ২৮ জুন ২০২৬