তামিমের এক ফোনেই যেভাবে বাংলাদেশে আইপিএলের নিলাম সঞ্চালক 

২৬ অক্টোবর ২০২৬, ০১:৫২ PM
চারু শর্মা

চারু শর্মা © সংগৃহীত

ক্রিকেটের সঙ্গে চারু শর্মার সম্পর্ক বহুদিনের। তবে ভারতের এই অভিজ্ঞ ব্যক্তিত্বের সবচেয়ে বড় পরিচিতি নিলাম পরিচালনাকারী হিসেবে। আইপিএলের মতো বড় টুর্নামেন্টের নিলামেও তার উপস্থিতি যেন অবিচ্ছেদ্য।

এবার বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্ট ডি থ্রি-এর নিলাম পরিচালনার দায়িত্বে চারু শর্মা। নিলামের ফাঁকে তিনি জানালেন, বিসিবি সভাপতি তামিম ইকবালের একটি ফোনকলেই কীভাবে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন তিনি।

তার ভাষ্যমতে, 'অতীতে কয়েকবার আসা হয়েছে। অনেক দিন পর বাংলাদেশে এলাম। তামিম ইকবালকে ধন্যবাদ, সে-ই আমাকে কল করে। আমি একটু ব্যস্ত ছিলাম। তবে বললাম, একদম ভেবো না, আমি চলে আসব। এখানে এসে ভালো লাগছে। মনে হচ্ছে নিজের বাড়িতে আছি।'

প্রথম কবে বাংলাদেশে এসেছিলেন, প্রশ্নে চারু বলেন, 'মনে নেই, তবে সম্ভবত ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। খুব উপভোগ করেছিলাম। অনেক বন্ধু হয়েছিল। প্রতি রাতে আমরা ঘুরতে বের হতাম। ধারাভাষ্যকার অনেকেই আমার ভালো বন্ধু। একজন শামীম চৌধুরী। আবারও সবার সাথে দেখা করার সুযোগ হয়েছে, আমি খুবই খুশি।'

ডি থ্রি টুর্নামেন্টের উদ্যোগের প্রশংসায় তিনি বলেন, 'তামিম কল করে বলল, ডি থ্রি টুর্নামেন্ট করছি। তুমি আসলে ভালো হতো। বলেছি আমি ব্যস্ত তবে অবশ্যই আসব। এর ২-৩ দিন পরই চলে আসি। আমি অনেক কাজই করি। তবে নিলাম পরিচালনা আমার প্রিয় কাজ। এবং বিশেষ করে এখানে যে কনসেপ্টে নিলাম হচ্ছে, খুব ভালো লাগলো। সবার বুঝতে একটু সময় লাগতে পারে। বেশি সময়ও লাগান যাবে না। ২-৩ দিন ধরে নিলাম করলে তো আর হবে না। তবে এক্সাইটিং করার চেষ্টা করে যাচ্ছি। ক্যাটাগরি ‘এ’ তো রোমাঞ্চকর ছিল। এখন ক্রমেই দ্রুত শেষ হয়ে যাবে।'

চারু শর্মা যোগ করেন, 'বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেট তুলে ধরার জন্য বিপিএল অনেক গুরুত্বপূর্ণ। তবে ডি থ্রি তরুণদের ডেভেলপমেন্টের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে ভালো খেলে যেতে হবে, সেজন্য ভালো খেলোয়াড় লাগবে। এখন দারুণ একটা জাতীয় দল আছে। ডি থ্রি সব ফরম্যাটে হবে। এটা এমন কিছু যা দেশের ক্রিকেটের জন্য সঠিক বিষয়। মাত্র শুরু হচ্ছে। এখনও নিলামে অনেক নাটকীয়তা বাকি। তামিমকে আবারও ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসায়।'

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬