৪১তম বিসিএসের চাহিদা পিএসসিতে, সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি

২৭ আগস্ট ২০১৯, ০২:৪৩ PM

© ফাইল ফটো

৪১তম বিসিএস পরীক্ষা আয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুই হাজার ১৩৫ টি শূন্য ক্যাডার পদের জন্য চাহিদা পেয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সে অনুযায়ী আগামী সেপ্টেম্বরের মধ্যেই ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। পিএসসির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এ ব্যাপারে পিএসসির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সরকারি কলেজে শিক্ষক নিয়োগ নিয়ে বিশেষ বিসিএস আয়োজন করার কথা ওঠায় শুরুতে কিছুটা অনিশ্চয়তা ছিল। তবে সেটি হচ্ছে না। ইতিমধ্যে ৪১তম বিসিএসের চাহিদা পিএসসিসে পৌছেছে। সে অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যেই ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার জোর প্রচেষ্টা চলছে।

অবশ্য কলেজগুলোয় শিক্ষক সংকটের কারণে উদ্বেগ বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এজন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বিশেষ বিসিএস আয়োজনের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে। সে অনুযায়ী ৪১তম বিসিএস বিশেষ করার গুঞ্জন উঠেছিল। তবে ৪১তম বিসিএস বিশেষ করা হচ্ছে না বলে সূত্রটি জানিয়েছেন।

এর আগে ৩৯তম বিসিএস (ডাক্তার) বিশেষ ছিল। এছাড়া ৪০তম সাধারণ বিসিএস অনুষ্ঠিত হয়েছে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় ৪১তম বিসিএসের শূন্য পদের চাহিদা আসায় সাধারণ বিসিএস আয়োজনের প্রস্ততি নিচ্ছে পিএসসি।

জানা গেছ, বিশেষ বিসিএস পরীক্ষা আয়োজন করতে বিধিমালা সংশোধনসহ যাচাই-বাছাই কার্যক্রমে বাড়তি সময় প্রয়োজন হয়। বিশেষ বিসিএস আয়োজনে শিক্ষা মন্ত্রণালয় থেকে পিএসসিতে চাহিদাপত্রও পাঠানো হয়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পিএসসিতে কোনো চাহিদা না আসায় তা আলোর মুখ দেখেনি। সেপ্টেম্বর মাসের প্রথম দিকে এ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তবে ৪১তম বিসিএসে সাধারণ শিক্ষায় ৮৯২জন শিক্ষক নিয়োগ পাবেন। যদিও সরকারি কলেজগুলোয় দুই হাজারেরও বেশি শিক্ষক পদ শূন্য রয়েছে।

পিএসসির সূত্র জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগেই ৪১তম এই বিসিএসের শূন্য পদের চাহিদা জানিয়েছিল। সম্প্রতি বিভিন্ন ক্যাডারের শূন্য পদ অনুযায়ী এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে। গত ৯ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পিএসসির কাছে ২ হাজার ১৩৫টি শূন্য পদের সংখ্যা জানিয়ে ৪১তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুরোধ জানিয়েছে। ৪১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন এবং পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে ১০০ জন নিয়োগ পাবেন।

এছাড়া উল্লেখযোগ্য শূণ্য পদের মধ্যে রয়েছে— শুল্ক ও আবগারিতে ২৩টি, কর ক্যাডারে ৬০টি, আনসারে ২৩টি, নিরীক্ষা ও হিসাব ক্যাডারের ২৫টি, সমবায় ক্যাডারের ৮টি, পরিসংখ্যান কর্মকর্তা পদে ১২টি, তথ্য ক্যাডারে ৪৭টি, বিসিএস কৃষি ক্যাডারের ১৮৯টি, বাণিজ্য ক্যাডারের সহকারী নিয়ন্ত্রকের ৪টি, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন, ডেন্টাল সার্জনের ১৪০টি এবং সাধারণ শিক্ষায় ৮৯২টি।

জবির শূন্য আসনে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু
  • ০১ এপ্রিল ২০২৬
মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষি…
  • ০১ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, বাংলাদেশে কবে?
  • ০১ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনি কোথায় আছেন, জানালেন রুশ রাষ্ট্রদূত
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence