জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চিন্ময় বর্মণও

১৫ অক্টোবর ২০২৬, ১২:২২ PM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৪ PM
চিন্ময় বর্মণ

চিন্ময় বর্মণ © টিডিসি সম্পাদিত

বাবা নদীতে মাছ ধরেন। সংসারের অভাব দূর হবে, ছেলের হাত ধরে বদলে যাবে পরিবারের দিন—এমন স্বপ্নই দেখেছিলেন। ছেলে পুলিশ হবে, পরিবারের দুঃখ-কষ্ট কিছুটা হলেও কমবে। দীর্ঘদিনের সেই স্বপ্ন পূরণের অপেক্ষায় ছিলেন মা-বাবা। ছেলেও কম পরিশ্রম করেননি। পড়াশোনার পাশাপাশি সামলেছেন বিসিএসের প্রস্তুতি, দিয়েছেন একের পর এক পরীক্ষা। শেষ পর্যন্ত পুলিশ ক্যাডারে সুপারিশও পেয়েছিলেন। বাকি ছিল শুধু চূড়ান্ত গেজেটে নাম আসা। কিন্তু সেই গেজেটেই নাম নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী চিন্ময় বর্মণের। 

গত ১৪ অক্টোবর রাতে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশের অপেক্ষায় ছিলেন চিন্ময় ও তার স্ত্রী। দীর্ঘ অপেক্ষার অবসান হবে, এবার হয়ত পরিবারের মুখে হাসি ফুটবে এমন আশাই ছিল তাদের। কিন্তু গেজেট প্রকাশের পর পিডিএফ ফাইলে বারবার নাম খুঁজেও পাননি চিন্ময়ের স্ত্রী। একসময় কান্নায় ভেঙে পড়েন তিনি। প্রিয় মানুষটিকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাননি চিন্ময় নিজেও।

দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের সেই অভিজ্ঞতার কথা বলেছেন চিন্ময় বর্মণ। তিনি বলেন, ‘দীর্ঘ ১১ মাস অপেক্ষা করার পর যখন জানতে পারলাম ১৪ তারিখ রাতে আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষিত গেজেট প্রকাশ হবে, আমি এবং আমার সহধর্মিণী অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম কখন নিজের নামটি দেখতে পারব।

যখন ওয়েবসাইটে আপলোড হলো, তখন সবার আগে পিডিএফটা চেক করে তিনি কয়েকবার নাম খোঁজার চেষ্টা করেন। তবে না পেয়ে কান্নায় ভেঙে পড়ে, তাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা ছিল না। তার চোখের কান্না, মা-বাবার চোখের কান্না এখনও তাকে হারিয়ে বেড়াচ্ছে।

গত ১৪ অক্টোবর রাতে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশের অপেক্ষায় ছিলেন চিন্ময় ও তার স্ত্রী। দীর্ঘ অপেক্ষার অবসান হবে, এবার হয়ত পরিবারের মুখে হাসি ফুটবে এমন আশাই ছিল তাদের। কিন্তু গেজেট প্রকাশের পর পিডিএফ ফাইলে বারবার নাম খুঁজেও পাননি চিন্ময়ের স্ত্রী। একসময় কান্নায় ভেঙে পড়েন তিনি। প্রিয় মানুষটিকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাননি চিন্ময় নিজেও।

একটি গেজেটে নাম না থাকা বাইরে থেকে দেখলে হয়ত কয়েকটি অক্ষরের অনুপস্থিতি। কিন্তু চিন্ময়ের পরিবারের কাছে এর অর্থ অনেক বড়। যে ছেলেকে ঘিরে দারিদ্র্যের সংসারে স্বপ্ন বোনা হয়েছিল, যার চাকরির খবর শোনার অপেক্ষায় ছিলেন মা-বাবা, সেই ছেলের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায়।

চিন্ময় বর্মণের বাবা একজন জেলে। এখনো মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন। সীমিত সামর্থ্যের মধ্যেও ছেলের পড়াশোনা নিয়ে স্বপ্ন দেখেছেন তিনি। চিন্ময় পুলিশ হলে পরিবারের অভাব কিছুটা হলেও কাটবে এমন প্রত্যাশা ছিল তাদের। কিন্তু বিসিএসের চূড়ান্ত গেজেটে নাম না থাকায় সেই প্রত্যাশা ভেঙে পড়েছে বলে মনে করছেন চিন্ময়।

তিনি বলেন, ‘আমার নামে কোনো ফৌজদারি মামলা নেই, রাষ্ট্রবিরোধী কাজের সঙ্গে সংশ্লিষ্টতার কোনো অভিযোগ নেই। নিতান্তই একটি গরিব এবং দরিদ্র পরিবারের সন্তান আমি। আমার বাবা গরিব জেলে, উনি এখনো মাছের কাজ করতেছেন। উনাদের স্বপ্ন ছিল আমি পুলিশ হলে তাদের দুঃখ-কষ্ট দূর হবে। একটি সিদ্ধান্তে আজ সেই স্বপ্ন শেষ। এখানে শুধু একটি চাকরি হারানোর বেদনা নেই আছে দীর্ঘদিনের পরিশ্রম, পরিবারের আশা আর ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা। 

No photo description available.

চূড়ান্ত গেজেটে নাম না থাকলেও কেন তাকে বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা পাননি বলে জানিয়েছেন চিন্ময় বর্মণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকেও এ বিষয়ে কোনো উত্তর পাননি। তিনি জানান, কোনো ফৌজদারি মামলা নেই, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও নেই। তারপরও কেন চূড়ান্ত তালিকায় তার নাম থাকল না, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তিনি।

গোয়েন্দা প্রতিবেদনে তার রাজনৈতিক পরিচয় বা সংশ্লিষ্টতা নিয়ে কী তথ্য এসেছে, তা-ও জানেন না চিন্ময়। তার দাবি, নিজের কিংবা পরিবারের কারও রাজনৈতিক পরিচয় ছিল না। আমার কখনোই কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। এমনকি আমার পরিবারের, আমার বাবার পরিবারের কারোরই কখনো কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় হলের পরিবেশে থাকতে গিয়ে বিভিন্ন ধরনের চাপের মুখে পড়তে হয়েছে বলে জানান তিনি। 

চিন্ময়ের কাছে ৪৫তম বিসিএস ছিল জীবনের প্রথম বিসিএস। ২০২২ সালে বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই শুরু হয় তার দীর্ঘ অপেক্ষা ও প্রস্তুতির পথচলা। তখন তিনি স্নাতক পর্যায়ের পরীক্ষার্থী ছিলেন। বিসিএসের প্রথম পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতে বন্ধুদের সঙ্গে বিভাগীয় প্রধানের কাছে আবেদনও করেছিলেন।

পরে মাস্টার্সের পড়াশোনার পাশাপাশি বিসিএসের প্রস্তুতি চালিয়ে যান তিনি। লিখিত পরীক্ষার সময় মাস্টার্সের পরীক্ষার সূচির সঙ্গে সংঘাত তৈরি হলে আবারও বন্ধুদের সহযোগিতায় পরীক্ষা দেওয়ার সুযোগ করে নিতে হয়। লিখিত পরীক্ষার পরদিনই মাস্টার্সের পরীক্ষায় বসেছিলেন বলে জানান চিন্ময়।

এরপর মৌখিক পরীক্ষায় অংশ নেন। সব ধাপ পেরিয়ে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন তিনি। এত দিনের পরিশ্রমের পর স্বাভাবিকভাবেই অপেক্ষা ছিল চূড়ান্ত গেজেটের। কিন্তু শেষ ধাপে এসে সেই অপেক্ষার ফল আর মেলেনি।

আরও পড়ুন: ‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গেজেট বঞ্চিত’

চিন্ময়ের বলেন, গেজেটে নাম না আসার ঘটনা শুধু তার নিজের বা পরিবারের প্রতি অবিচার নয়, এটি দেশের একজন নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণও। যাচাই-বাছাইয়ের কোথাও ভুল বা অসংগতি ছিল কি না, সে প্রশ্নও রয়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতি আমার প্রত্যাশা বিষয়টি পুনর্বিবেচনা করবে এবং তাকে তার প্রাপ্য অধিকার ফিরিয়ে দেবে।

গেজেট থেকে বাদ পড়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন চিন্ময় বর্মণ। তিনি বলেন, যাচাই-বাছাইয়ের নামে কোনো প্রার্থী যেন হয়রানির শিকার না হন এবং কাউকে বাদ দেওয়া হলে তার কারণ স্পষ্টভাবে জানানো হয়।

চিন্ময় বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের পর দাঁড়িয়ে নির্বাচিত এবং গণতান্ত্রিক সরকারের কাছে আমার এই দাবি থাকবে যে, তারা এতগুলো পরিবারের স্বপ্ন যেন অক্ষুণ্ন রাখে। তারা যেন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আমাদের অতি শিগগিরই গেজেটভুক্ত করে এবং নভেম্বর ২০২৬-এ আমার অন্যান্য সহকর্মীদের সঙ্গে আমাদের যোগদানের ব্যবস্থা করে।’

প্রসঙ্গত, ৩২২ দিনের অপেক্ষার পর ১৪ অক্টোবর (বুধবার) ৪৫তম বিসিএসে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। এর মধ্যে গেজেটের তালিকা থেকে বাদ পড়েন ১০৫ জন। ২ হাজার ৩০৯টি শূন্য পদের বিপরীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ২০২২ সালের ৩০ নভেম্বরে ৪৫ বিসিএসের সার্কুলার প্রকাশ করেছিল। সে সময় চলমান জটের কারনে তিন ধাপের; প্রিলিমিনারি, লিখিত, মৌখিক পরীক্ষা শেষ হতে সময় লেগে যায় ২০২৪ সালের ২৪ নভেম্বর পর্যন্ত। 

পরে গত বছরের ৬ নভেম্বর ক্যাডার পদে মোট ১ হাজার ৮০৭ জনকে সাময়িকভাবে সুপারিশ করে ফলাফল প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এদের মধ্যে বুধবার ১ হাজার ৭০২ জনের গেজেট প্রকাশ করে সরকার।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬