বাংলাদেশ টেলিভিশনের দশম গ্রেডের পদে নিয়োগ পরীক্ষা স্থগিত

১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ AM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের ‘ঊর্ধ্বতন হিসাব রক্ষক’ (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২২ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ১৩ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার (১০ ডিসেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের ‘ঊর্ধ্বতন হিসাব রক্ষক’ (১০ম গ্রেড) পদের (নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ: ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ক্রমিক নম্বর-৫৯) আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

আরও পড়ুন: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কি আজই?

পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট এবং দৈনিক পত্রিকার মাধ্যমে অবহিত করা হবে বলে জানানো হয়েছে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬