৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সূচি প্রকাশ

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

৪৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। পরীক্ষা শুরু হবে আগামী ১২ অক্টোবর। যা চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ১ হাজার ৪১৬ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৮৩১ জন প্রার্থী বিভিন্ন তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে, সকাল ১০ টায়।

পরীক্ষার দিন প্রার্থীদের অবশ্যই কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বিপিএসসি ফরম-১ সহ নির্ধারিত সব প্রয়োজনীয় সনদ ও কাগজপত্রের সত্যায়িত কপি (দুই সেট) মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে এবং মূল সনদগুলো প্রদর্শন করতে হবে। এসব কাগজপত্রসহ ফরম না জমা দিলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না বলেও জানানো হয়েছে।

কমিশন প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সতর্ক থাকার জন্যও অনুরোধ জানিয়েছে।

চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ার আবেদন
  • ১২ নভেম্বর ২০২৬
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
  • ১২ নভেম্বর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে ব্লুটুথ ও মোবাইলসহ নকলের দায়ে ঢাকা সেন্ট…
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি
  • ১২ নভেম্বর ২০২৬
যুবদল সাধারণ সম্পাদক নয়নের বিরুদ্ধে করা রিট উচ্চ আদালতে খার…
  • ১২ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950