৪৮তম বিশেষ বিসিএস

এমবিবিএস ও বিএমডিসির মূল সনদ না থাকায় ২৩ প্রার্থীর সুপারিশ বাতিল-স্থগিত

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ PM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ PM
পিএসসি

পিএসসি © ফাইল ফটো

গত ১১ সেপ্টেম্বর ৪৮তম (বিশেষ) বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছিল সরকারী কর্ম কমিশন (পিএসসি)। এতে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল।

বিএমডিসির মূল সনদ না থাকায় সাময়িকভাবে মনোনয়নকৃত প্রার্থীদের মধ্যে ১৯ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। এরমধ্যে সহকারী সার্জন ১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন দুজন। আর এমবিবিএস সনদ না থাকায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পিএসসি থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৬৪৪ প্রার্থী

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিতকৃত প্রার্থীদের বিষয়ে কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত শিগগির জানিয়ে দেয়া হবে। 

স্থগিত রাখা হয়েছে নিচের রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের 
সহকারী সার্জন: ৪৮১২৬৪২৪, ৪৮১০০০৬৭, ৪৮১২৮২৭০, ৪৮১০৫০২৫, ৪৮১১৮৮৯১, ৪৮১৩২৩৪০, ৪৮১০৪৬৭৮, ৪৮১০৫৮৬৬, ৪৮১৩৫৬৭৮, ৪৮১১০৬০৬, ৪৮১১৩৬০৪, ৪৮১০৬৮৯৩, ৪৮১০৪৮৬২, ৪৮১২৯৫১৭, ৪৮১৩০৮৫৮, ৪৮১০২৫৪৩, ৪৮১১০৪৫৪, ৪৮১০৪৫১৬, ৪৮১০৯৫৪৭

সহকারী ডেন্টাল সার্জন: ৪৮২০২৫৮৫, ৪৮২০৩৩৭৫ 

এদিকে, সহকারী সার্জন পদে সাময়িকভাবে মনোনয়নকৃত ৪৮১০৯৩৩২ এবং ৪৮১৩১০৪৩ নম্বর রেজিস্ট্রেশন নম্বরধারী অবতীর্ণ প্রার্থীদের এমবিবিএস সনদ না থাকায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9