৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১৩ এপ্রিল ২০২৫, ০১:৪৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩০ AM
পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) © ফাইল ফটো

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ আগস্ট এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ রবিবার (১৩ এপ্রিল) পিএসসির জনসংযোগ দপ্তরের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা সাহিদা খাতুনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগের সিদ্ধান্ত অনুযায়ী ২৭ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চাকরিপ্রার্থীদের দাবির মুখে অবশেষে সেই তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

তবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী আগামী ৮ মে শুরু হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, আগামী আগস্ট মাসের প্রথমার্ধের মধ্যে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হবে। কমিশনের সভায় তারিখ চূড়ান্ত করে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২৪ সালে। এই বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়ার কথা। এই বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন পৌনে চার লাখ চাকরিপ্রার্থী।

 

বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬