ভূয়া ডিগ্রী দিয়ে চিকিৎসাসেবা, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ PM
চাঁদপুরের চাঁদখার বাজারে ভূয়া ডিগ্রী দিয়ে চিকিৎসাসেবা, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের চাঁদখার বাজারে ভূয়া ডিগ্রী দিয়ে চিকিৎসাসেবা, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা © সংগৃহীত

চাঁদপুরের চাঁদখার বাজারে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন অনিয়মের দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মিথ্যা ডিগ্রি ব্যবহার করে রোগী দেখা ও চিকিৎসাসেবা প্রদানের অপরাধে শুধাংশু চন্দ্র শর্মার প্রতিষ্ঠান মাতৃ মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে রামকৃষ্ণ হোমিও ফার্মেসিকে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বাসি খাবার সংরক্ষণের দায়ে কে আজিজ হোটেলকে ৫ হাজার টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় মির্জা সুইটসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জরিমানার আদেশের পর প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় অর্থ পরিশোধ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং পচা-বাসি খাবার ধ্বংস করা হয়। অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুতদারি না করার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

কাল ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে …
  • ১৬ নভেম্বর ২০২৬
বেড়েছে বিজিবির নজরদারি, ঘোষণা পুরস্কারেরও— ডিসেম্বর ঘিরে সী…
  • ১৬ নভেম্বর ২০২৬
ভূয়া ডিগ্রী দিয়ে চিকিৎসাসেবা, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
  • ১৬ নভেম্বর ২০২৬
নবম শ্রেণি থেকেই বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা— প্রধানমন্ত্রী
  • ১৬ নভেম্বর ২০২৬
নিজ কার্যালয়ে ৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
  • ১৬ নভেম্বর ২০২৬
জানাজায় দাঁড়িয়ে বিএনপিকে বিদায় জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা
  • ১৬ নভেম্বর ২০২৬