কাল ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি

১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ PM
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) © লোগো

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার এক বছর পূর্তি উপলক্ষে ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থান সেল এ সভার আয়োজন করছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনা সভা শেষে দুপুর ১টায় এনসিপি সমর্থিত দ্বিতীয় ধাপের ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে।

আলোচনা সভায় এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপি আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।

সভাটি সঞ্চালনা করবেন জুলাই গণঅভ্যুত্থান সেলের সম্পাদক তামিম আহমেদ। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরাও সভায় বক্তব্য দেবেন।

নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
ইংল্যান্ডের কাছে হারই হয়ে উঠল নতুন প্রেরণা, কী ঘটেছিল স্পেন…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে আবদ্ধ রাখলে প্রতিভা ও সম্ভাবনা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কাল ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে …
  • ১৬ নভেম্বর ২০২৬
বেড়েছে বিজিবির নজরদারি, ঘোষণা পুরস্কারেরও— ডিসেম্বর ঘিরে সী…
  • ১৬ নভেম্বর ২০২৬
ভূয়া ডিগ্রী দিয়ে চিকিৎসাসেবা, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
  • ১৬ নভেম্বর ২০২৬