৪৬তম পরীক্ষার্থীদের জন্য ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

১০ এপ্রিল ২০২৫, ০৬:৩১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৮ AM

© সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের সুবিধার্থে ৪৪তম বিসিএসের মে ও জুন মাসে নির্ধারিত মৌখিক পরীক্ষা স্থগিত করেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব পরীক্ষার্থী ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং মে-জুন মাসে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়সূচিতে রয়েছেন, শুধুমাত্র তাদের পরীক্ষাগুলো স্থগিত থাকবে।

পিএসসি আরও জানিয়েছে, আগামী ১৬ জুনের পর যথাসম্ভব দ্রুত তাদের নতুন সময়সূচি অনুযায়ী মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে রয়েছেন একদল চাকরিপ্রার্থী। আগারগাঁওয়ে পিএসসি ভবনের সামনে টানা তিনদিন ধরে তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার জরুরি সভায় বসে পিএসসি, তবে কমিশন এখনো ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার নির্ধারিত সময়সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে।

সরকারের ১৮০ দিন: শিক্ষায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন শিক্ষ…
  • ১৭ আগস্ট ২০২৬
দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
  • ১৭ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি ৭৪ ব…
  • ১৭ আগস্ট ২০২৬
‘কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা’
  • ১৭ আগস্ট ২০২৬
স্বপ্ন থেকে সাফল্যে: পাবিপ্রবি নিয়ে উপাচার্যের আগামীর পরিকল…
  • ১৭ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage