বেনাপোলে বিদেশি পিস্তল-গুলিসহ ভ্যানচালক আটক

১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৯ PM
বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুটি গুলিসহ আটক মিয়ারাজ গাইন

বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুটি গুলিসহ আটক মিয়ারাজ গাইন © সংগৃহীত

যশোরের বেনাপোলে ভ্যানে করে অস্ত্রের চালান নিয়ে যাওয়ার সময় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুটি গুলিসহ মিয়ারাজ গাইন (২৭) নামের এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৭ অক্টোবর) ভোরে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় এলাকায় ‘মেসার্স বেনাপোল ফিলিং স্টেশন’-এর সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ভ্যানে করে অস্ত্রের একটি চালান যাচ্ছে। খবর পেয়ে পুলিশ যশোরগামী একটি ইঞ্জিনচালিত ভ্যানে তল্লাশি চালায়। এ সময় ভ্যানচালকের আসনের ওপর স্থাপিত বিশেষ ছাউনির ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং চালক মিয়ারাজকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর শনিবার সকালে তাকে যশোর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950