পিএসসি এলাকায় বিসিএস চাকরিপ্রার্থীদের লাঠিপেটা, আটক কয়েকজন

১০ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৮ AM
আটককৃতদের নিয়ে যাচ্ছে যৌথবাহিনী

আটককৃতদের নিয়ে যাচ্ছে যৌথবাহিনী © ভিডিও থেকে সংগৃহীত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসি এলাকায় বিসিএস চাকরিপ্রার্থীদের অবস্থানরতদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে যৌথবাহিনী। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে দিকে পিএসসির দিকে যেতে চাইলে যৌথবাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় কয়েকজনকে আটক করা হয়। 

জানা যায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নেন একদল চাকরিপ্রার্থী। পরে সেখান থেকে পিএসসি অভিমুখে রওনা দিতে চাইলে প্রথমে যৌথবাহিনী তাদের বাধা দেয়। এসময় চাকরিপ্রার্থী ও যৌথবাহিনী উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চাকরিপ্রার্থীরা জোর করে পিএসসি অভিমুখে যেতে চাইলে আইনশৃঙ্গলাবাহিনী তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় কয়েকজনকে আটক করে যৌথবাহিনী।

এর আগে গত ৮ এপ্রিল (মঙ্গলবার) ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসির সামনে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। পরে পরীক্ষার্থীদের মধ্য থেকে ছয়জন প্রতিনিধির সঙ্গে বৈঠকে করেন পিএসসির চেয়ারম্যান। বৈঠক শেষে সেনাবাহিনীর মধ্যস্থতায় তিন দিনের সময় দিয়ে পিএসসি ভবন থেকে চলে যান আন্দোলনকারীরা। 

আমির হামজার ওয়াজ-খুতবা নিষিদ্ধের দাবি তুললেন রাশেদ খাঁন
  • ১৮ আগস্ট ২০২৬
কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
  • ১৭ আগস্ট ২০২৬
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি
  • ১৭ আগস্ট ২০২৬
সরকারের ১৮০ দিন: শিক্ষায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন শিক্ষ…
  • ১৭ আগস্ট ২০২৬
দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
  • ১৭ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি ৭৪ ব…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage