এবার একসঙ্গে প্রাণ হারালেন একই পরিবারের শিশুসহ ৫ জন

১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ PM , আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ PM
মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের পাঁচজন নিহত

মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের পাঁচজন নিহত © সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের একই পরিবারের শিশুসহ পাঁচ আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, ইজিবাইকটিতে পাঁচজন যাত্রী ছিলেন। যদিও তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরে হাসপাতালে আরও ২জন মারা গেছে বলে জানা যায়। 

ওসি কাউসার আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে। 

এদিকে, এর আগে শনিবার সকালে কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে’ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছিল ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন ছিলেন। এ ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তখনও উদ্ধারকাজ চলছিল।

জানা গেছে, রিসোর্টটি কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

৬ ঘণ্টার ব্যবধানে ঝরে গেল ১৫ প্রাণ, দুই পরিবারেরই ১১ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
নন-এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তির সুপারিশ
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষ…
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বরে আক্রান্ত মিরাজ, বিকল্প ভাবনায় কে?
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি, যবি…
  • ১৭ অক্টোবর ২০২৬
অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬