৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে চাকরিপ্রার্থীদের অবস্থান

১০ এপ্রিল ২০২৫, ০৩:১৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চাকরিপ্রার্থীদের অবস্থান

চাকরিপ্রার্থীদের অবস্থান © সংগৃহীত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নিয়েছেন একদল চাকরিপ্রার্থী। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে তাঁরা সেখানে অবস্থান নেন।

চাকরিপ্রার্থীরা বলেন, ‘পিএসসির চেয়ারম্যান স্যার পরীক্ষা পেছানোর জন্য তিন দিন সময় চেয়েছিলেন। আজ দুই দিন পার হলো। আগামীকাল শুক্রবার। তাই আজকের মধ্যেই আমরা সিদ্ধান্ত চাই। এ জন্য অবস্থান নিয়েছি।’

এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ‘তারা চাকরিপ্রার্থীদের সমস্যাগুলো বিচার-বিশ্লেষণ করছেন। তাদের কথা শুনা হবে।’

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গণমাধ্যমকে বলেন, ‘আজ দুপুর থেকে একদল লোক নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছেন। তারা সেখানে বক্তব্য দিচ্ছেন। তারা আজ পিএসসি কার্যালয় ঘেরাও করেননি।’

এর আগে গত মঙ্গলবার ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসির সামনে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। পরে পরীক্ষার্থীদের মধ্য থেকে ছয়জন প্রতিনিধির সঙ্গে বৈঠকে করেন পিএসসির চেয়ারম্যান।

সরকারের ১৮০ দিন: শিক্ষায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন শিক্ষ…
  • ১৭ আগস্ট ২০২৬
দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
  • ১৭ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি ৭৪ ব…
  • ১৭ আগস্ট ২০২৬
‘কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা’
  • ১৭ আগস্ট ২০২৬
স্বপ্ন থেকে সাফল্যে: পাবিপ্রবি নিয়ে উপাচার্যের আগামীর পরিকল…
  • ১৭ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage