৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল কবে—জানাল পিএসসি

০৮ এপ্রিল ২০২৫, ০৮:০৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২৩ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে। ফল প্রকাশ শেষে দ্রুত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু করা হবে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম এ তথ্য জানান।

পিএসসি চেয়ারম্যান বলেন, ‘সব বিসিএস দ্রুত শেষ করার জন্য বর্তমান কমিশন কাজ করছে। আমরা আশা করছি, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল ৩০ জুনের মধ্যে দিতে পারব। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর দ্রুত ভাইভা নেওয়া শুরু হবে। ভাইভা আগামী ২২ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।’

৪৬তম বিসিএসের বিষয়ে অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য ইতিমধ্যে সময়সূচি প্রকাশ করা হয়েছে। ঘোষিত সময় অনুযায়ী লিখিত পরীক্ষা আগামী ৮ মে থেকে শুরু হবে।

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। এখন খাতা দেখার কাজ চলছে। ৪৫তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

ট্যাগ: পিএসসি
কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
  • ১৭ আগস্ট ২০২৬
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি
  • ১৭ আগস্ট ২০২৬
সরকারের ১৮০ দিন: শিক্ষায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন শিক্ষ…
  • ১৭ আগস্ট ২০২৬
দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
  • ১৭ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি ৭৪ ব…
  • ১৭ আগস্ট ২০২৬
‘কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা’
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage