বিসিএস প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার আবেদ আলীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

০৮ এপ্রিল ২০২৫, ১২:৪৯ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৩৫ PM
সৈয়দ আবেদ আলী জীবন

সৈয়দ আবেদ আলী জীবন © সংগৃহীত

বিসিএস প্রশ্ন ফাঁস কান্ডে গ্রেপ্তার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের দুইটি ফ্ল্যাট ও একটি ছয়তলা বাড়িসহ ৮ দশমিক ৮৮ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তার একটি গাড়ি ও ১৩ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশও দেয়া হয়েছে। 

সোমবার (৭ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম।

দুদকের আবেদনে বলা হয়েছে, আবেদ আলী জীবনের নামে স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। আসামি সৈয়দ আবেদ আলী জীবনের নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর সম্ভাবনা রয়েছে।  

আরো বলা হয়েছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি সৈয়দ আবেদ আলী জীবনের নামে অর্জিত স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। পরে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

জানা গেছে, আবেদ আলীর জব্দ হওয়া বাড়িটি রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় অবস্থিত। এছাড়া ১১শ’ বর্গফুটের দুটি ফ্ল্যাট পশ্চিম শেওড়াপাড়া এলাকায়।  বাড়ি, ফ্ল্যাট ও ৮ দশমিক ৮৮ বিঘা জমির দলিল মূল্য ধরা হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৭৯৭ টাকা।  আর তার ব্যাংক হিসাবে রয়েছে ৭৮ লাখ ৫৯ হাজার ১৯৮ টাকা। 

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ…
  • ২৫ জুন ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার
  • ২৫ জুন ২০২৬
‘তামাকের দাম বাড়িয়ে গরিবদের ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে যেতে হবে’
  • ২৫ জুন ২০২৬
অধ্যাপক মামুন চৌধুরীকে সভাপতির দায়িত্বে ফেরাতে হাইকোর্টের ন…
  • ২৫ জুন ২০২৬
জাবির মুক্তমঞ্চে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বহিষ্কার এক, তদ…
  • ২৫ জুন ২০২৬
জেলের জালে ধরা পড়া ৩ কেজি ২০০ গ্রামের ‘রাজা ইলিশ’ ১১ হাজারে…
  • ২৫ জুন ২০২৬