‘মার্চ টু পিএসসি’ ঘোষণা

৪৪তম বিসিএসের ভাইভা শেষে ৪৬ এর লিখিত নেওয়ার দাবি

০৫ এপ্রিল ২০২৫, ০৭:২৩ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৩০ AM
পিএসসি

পিএসসি © ফাইল ছবি

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৪৬তম এর লিখিত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীদের একটি অংশ। একইভাবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষে ৪৭তমের প্রিলিমিনারি নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ দাবিতে আগামীকাল রোববার (৬ এপ্রিল) সরকারি কর্ম কমিশন (পিএসসি) অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) ৪৪, ৪৫ এবং ৪৬তম বিসিএসের লিখিত প্রার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন ‘মার্চ টু পিএসসি’ কর্মসূচির মুখপাত্র মোস্তাকিন আহমেদ আশিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক এ শিক্ষার্থী জানান, ‘৪৪তম বিসিএসের ভাইভা শুরু হয়েছিল ২০২৪ সালের ২২ ডিসেম্বর) ৬ মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনও অর্ধেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। যে গতিতে পিএসসি আগাচ্ছে, তাতে আরও এক বছর সময় লাগবে ৪৪তম বিসিএসের ভাইভা শেষ করতে। এর মধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা রয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী ৪৬ এর লিখিত দেবে। তারা মৌখিক পরীক্ষার প্রস্তুতি নেবে না কি লিখিত পরীক্ষার?

মোস্তাকিন আহমেদ আশিক জানান, ‘আমাদের দাবি খুবই স্পষ্ট। আমরা একটি বিসিএসের সঙ্গে আরেকটি বিসিএস যেন জড়িয়ে না যায়। অর্থাৎ ৪৪ এর ভাইভা শেষে ৪৬ এর লিখিত এবং ৪৬ এর লিখিত শেষ হওয়ার পর ৪৭তম বিসিএসের প্রিলি নিতে হবে। এজন্য আমরা একটি রোডম্যাপ তৈরি করেছি। আগামীকাল রোববার পিএসসিকে আমরা এ রোডম্যাপ দেব। একইসঙ্গে পিএসসির কাছ থেকে রোডম্যাপ নিয়েও আসবো। সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন বলেও জানান তিনি।

চাকরিপ্রার্থীদের দাবিসমূহ

৪৪তম বিসিএসের রোডম্যাপ: বাকি থাকা ভাইভা প্রার্থীদের জন্য পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করতে হবে। চলতি বছরের  মে মাসের মধ্যে ভাইভা শেষ করা। জুন মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রদান করতে হবে।

ক্যাডার ও নন-ক্যাডারে পদ বৃদ্ধি: নন-ক্যাডার বিধি ২০২৩ বাতিল করতে হবে। ৪৪তম বিসিএসে ক্যাডার এবং নন-ক্যাডারে পদসংখ্যা বৃদ্ধি করে ভাইভায় উত্তীর্ণ সবাইকে চাকরির দেওয়ার ব্যবস্থা করতে হবে।

৪৫তম লিখিত রেজাল্ট প্রকাশ: ৪৪তম বিসিএসের চূড়ান্ত রেজাল্ট শেষে  ৪৫তম লিখিত রেজাল্ট প্রকাশ করে ৪৫তম ভাইভা দ্রুত নেওয়া শুরু করতে হবে এবং তা ২০২৫ সালের ডিসেম্বরের আগে শেষ করতে হবে। '

৪৬তম লিখিত পরীক্ষা: ৪৪তম ফাইনাল রেজাল্ট ও ৪৫তম লিখিত রেজাল্ট প্রকাশের পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিতে হবে। 

৪৭তম প্রিলি পরীক্ষা: ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার অন্তত দুই মাস পর ৪৭তম প্রিলিমিনারি পরীক্ষা নিতে হবে।

ট্যাগ: পিএসসি
মা দিবসে ছেলের হাতে মা খুন
  • ১০ মে ২০২৬
দিনাজপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব-ট্যা…
  • ১০ মে ২০২৬
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতীয় সেমিনার ও শিক্…
  • ১০ মে ২০২৬
আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের ৯ম ম…
  • ১০ মে ২০২৬
মাইলস্টোনের দুই ছাত্র ১৭ দিন ধরে নিখোঁজ, বাসায় রেখে গেছে মু…
  • ১০ মে ২০২৬
শিক্ষকদের ন্যায় কর্মচারীদেরও বদলি চালুর আশ্বাস অধ্যক্ষ সেলি…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9