৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৮ মে

২৪ মার্চ ২০২৫, ০৩:৪৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৫৯ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। আগামী ৮ মে থেকে এ বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। সোমবার (২৪ মার্চ) সংস্থাটির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএস. এর লিখিত (আবশ্যিক বিষয়) পরীক্ষা আগামী ৮ মে থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

চলতি বছরের ৯ মে প্রথম দফায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে সাংবিধানিক সংস্থাটি। তবে পট পরিবর্তনের পর আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল নতুন করে প্রকাশ করে পিএসসি। ফলে মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২১ হাজার ৩৯৭ জনে। তারা লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০২৪ সালের ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা হয়। গত ৯ মে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছিল।

গত বছরের ৫ অগাস্ট সরকার পতনের পর ৪৪, ৪৫ ও ৪৬তম পরীক্ষার সব প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছিল বিএনপি। গত অক্টোবরে পিএসসির নতুন চেয়ারম্যান ও চার সদস্য দায়িত্ব নেন। এরপর ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল, ৪৬তমের প্রিলির ফল নতুন করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।

নবীনদের বরণে ব্যতিক্রমী উদ্যোগ বিএইউএসটির এআইএস বিভাগের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ক্ষু…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভ্রমণ বিলে ‘কড়াকড়ি’, সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে আইসিটি ও জাপানি ভাষা প্র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদনে ভুল তথ্য দেওয়া প্রধানরা কি শাস্তির আওতায় আসবেন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9